Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পহেলগাম হামলার বর্ষপূর্তিতে নিহতদের শ্রদ্ধা মোদীর, সীমান্ত থেকে কড়া হুঁশিয়ারি সেনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬
পহেলগাম হামলার বর্ষপূর্তিতে নিহতদের শ্রদ্ধা মোদীর, সীমান্ত থেকে কড়া হুঁশিয়ারি সেনার
ছবি সংগৃহীত

পহেলগামে সেই নৃশংস জঙ্গি হামলার এক বছর পূর্ণ হলো আজ। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে ধর্ম যাচাই করে ২৬ জন সাধারণ মানুষকে যেভাবে হত্যা করেছিল পাক জঙ্গিরা, সেই ক্ষতে প্রলেপ দিয়ে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ভারতবাসী এই নৃশংসতা কোনোদিন ভুলবে না এবং দেশ কখনোই সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ভারতের অটল মনোভাবের কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন। একই সুরে সুর মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীও হুঁশিয়ারি দিয়েছে যে, ভারতের বিরুদ্ধে হওয়া যেকোনো ষড়যন্ত্রের যোগ্য জবাব দেওয়া হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করাই সেনার প্রধান লক্ষ্য।


গত বছরের সেই মর্মান্তিক ঘটনার পরেই ভারত শুরু করেছিল ‘অপারেশন সিঁদুর’, যার মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ও সামরিক লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ভারতের সেই বিধ্বংসী প্রত্যাঘাতে ১০০-র বেশি জঙ্গি খতম হওয়ার পর পাকিস্তান পিছু হটতে বাধ্য হয় এবং যুদ্ধবিরতির অনুরোধ জানায়। শুধু তাই নয়, পহেলগাম হামলার মূল তিন পাণ্ডাকে নিকেশ করতে ভারতীয় সেনা টানা ৯৩ দিন ধরে ৩০০ বর্গ কিলোমিটার দুর্গম পাহাড়ি এলাকায় চালিয়েছিল ‘অপারেশন মহাদেব’। বর্তমানে পাক সীমান্তে কড়া নজরদারি বজায় রাখার পাশাপাশি সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে যে ‘অপারেশন সিঁদুর’ এখনও অব্যাহত রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের এই আপসহীন লড়াই যে দীর্ঘমেয়াদী, সেনার সাম্প্রতিক হুঙ্কার সেই বার্তাই দিচ্ছে।

বিষয় : Narendra Modi pehelgamattack operationsindoor indian army

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পহেলগাম হামলার বর্ষপূর্তিতে নিহতদের শ্রদ্ধা মোদীর, সীমান্ত থেকে কড়া হুঁশিয়ারি সেনার

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image
পহেলগামে সেই নৃশংস জঙ্গি হামলার এক বছর পূর্ণ হলো আজ। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে ধর্ম যাচাই করে ২৬ জন সাধারণ মানুষকে যেভাবে হত্যা করেছিল পাক জঙ্গিরা, সেই ক্ষতে প্রলেপ দিয়ে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ভারতবাসী এই নৃশংসতা কোনোদিন ভুলবে না এবং দেশ কখনোই সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ভারতের অটল মনোভাবের কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন। একই সুরে সুর মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীও হুঁশিয়ারি দিয়েছে যে, ভারতের বিরুদ্ধে হওয়া যেকোনো ষড়যন্ত্রের যোগ্য জবাব দেওয়া হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করাই সেনার প্রধান লক্ষ্য।গত বছরের সেই মর্মান্তিক ঘটনার পরেই ভারত শুরু করেছিল ‘অপারেশন সিঁদুর’, যার মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ও সামরিক লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ভারতের সেই বিধ্বংসী প্রত্যাঘাতে ১০০-র বেশি জঙ্গি খতম হওয়ার পর পাকিস্তান পিছু হটতে বাধ্য হয় এবং যুদ্ধবিরতির অনুরোধ জানায়। শুধু তাই নয়, পহেলগাম হামলার মূল তিন পাণ্ডাকে নিকেশ করতে ভারতীয় সেনা টানা ৯৩ দিন ধরে ৩০০ বর্গ কিলোমিটার দুর্গম পাহাড়ি এলাকায় চালিয়েছিল ‘অপারেশন মহাদেব’। বর্তমানে পাক সীমান্তে কড়া নজরদারি বজায় রাখার পাশাপাশি সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে যে ‘অপারেশন সিঁদুর’ এখনও অব্যাহত রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের এই আপসহীন লড়াই যে দীর্ঘমেয়াদী, সেনার সাম্প্রতিক হুঙ্কার সেই বার্তাই দিচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার