Hidden Stories (বাংলা)

পিরপাঞ্জাল কি জঙ্গিদের ‘সেফ প্যাসেজ’? কড়া পাহারা টপকে পহেলগাঁওয়ের ঘাতকরা এসেছিল কোন পথে?

শ্রীনগর: ক্যালেন্ডারের পাতায় আজ ২৩ এপ্রিল। ঠিক একবছর একদিন আগে, ২০২৫ সালের এই দিনেই রক্তরঞ্জিত হয়েছিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা। জঙ্গিদের গুলিতে ঝরে গিয়েছিল ২৬টি তাজা প্রাণ। সেই নারকীয় হত্যাকাণ্ডের একবছর পূর্ণ হয়ে গেলেও একটি প্রশ্ন আজও তাড়া করে বেড়াচ্ছে - ভারতীয় সেনার এত কড়া পাহারা এড়িয়ে পিরপাঞ্জালের দুর্গম পথ দিয়ে কীভাবে অনুপ্রবেশ করেছিল ঘাতকরা? আজও কেন এই সীমান্ত পুরোপুরি ‘সিল’ করা সম্ভব হচ্ছে না?[TECHTARANGA-POST:8330]হিমাচল থেকে জম্মু-কাশ্মীর হয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর পর্যন্ত বিস্তৃত এই পিরপাঞ্জাল পর্বতশ্রেণি বরাবরই জঙ্গিদের প্রিয় রুট। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সন্দীপ সেনের মতে, নতুন সহস্রাব্দের আগে এই পথে কোনও কাঁটাতারের বেড়া ছিল না, ফলে অনুপ্রবেশ ছিল অবাধ। কিন্তু, এখন অত্যাধুনিক নজরদারি ও বেড়া থাকা সত্ত্বেও জঙ্গিরা কেন এই পথই বেছে নিচ্ছে?[TECHTARANGA-POST:8331]পাহাড় ও জঙ্গলে ঘেরা এই ভূখণ্ডের ভৌগোলিক গঠনই সেনার ড্রোনের পথে প্রধান অন্তরায়। পাইন ও দেবদারু গাছের ঘন জঙ্গল কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে এমন এক প্রাকৃতিক ‘ক্যানোপি’ বা চাঁদোয়া তৈরি করে, যার নীচে কী ঘটছে, তা ড্রোন ক্যামেরায় ধরা পড়া অসম্ভব। তাছাড়া, এমন অনেক পাথুরে ও বরফে ঢাকা এলাকা রয়েছে, যেখানে সারাবছর পৌঁছানো কঠিন। জঙ্গিরা ঠিক এই গোপন ‘টার্গেট’ পয়েন্টগুলিই ব্যবহার করে।[TECHTARANGA-POST:8329]অবসরপ্রাপ্ত কর্নেল সেন জানাচ্ছেন, মূলত শীতকালকেই অনুপ্রবেশের মোক্ষম সময় হিসাবে বেছে নেয় সন্ত্রাসবাদীরা। যখন ১০ থেকে ২৫ ফুট পর্যন্ত তুষারপাত হয়, তখন সীমান্তের কাঁটাতারের বেড়া বরফের তলায় চাপা পড়ে যায়। ভূ-প্রকৃতির এই আকস্মিক বদলের সুযোগ নিয়ে ৪-৫ জনের ছোট-ছোট দলে ভাগ হয়ে জঙ্গিরা ঢুকে পড়ে ভারতে। ফলত, সেনার নজরদারি ঘড়ি ধরে চললেও প্রকৃতির এই বিশেষ বৈশিষ্ট্যের সুযোগ নিয়ে অনুপ্রবেশ আজও অব্যাহত।[TECHTARANGA-POST:8330]এক বছর আগে পহেলগাঁওয়ের সেই স্মৃতি আজও টাটকা। ২৬ জনের রক্তে ভেজা মাটি আজ নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। পিরপাঞ্জালের এই ‘সিল’ না হওয়া ফোকরগুলিই এখনও মাথাব্যথার কারণ হয়ে রয়েছে প্রশাসনের কাছে।

পিরপাঞ্জাল কি জঙ্গিদের ‘সেফ প্যাসেজ’? কড়া পাহারা টপকে পহেলগাঁওয়ের ঘাতকরা এসেছিল কোন পথে?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার