Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নেতাজির স্লোগান বসালেন বিবেকানন্দের মুখে! পুরুলিয়ায় যোগীর ‘ভুল’ ইতিহাস পাঠে হাসির রোল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬
নেতাজির স্লোগান বসালেন বিবেকানন্দের মুখে! পুরুলিয়ায় যোগীর ‘ভুল’ ইতিহাস পাঠে হাসির রোল
ছবি: সংগৃহীত

পুরুলিয়া: বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে এসে চরম অস্বস্তিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুরুলিয়ার জনসভা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক স্লোগান ভুল করে স্বামী বিবেকানন্দের নামে চালিয়ে দিলেন তিনি! ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে জঙ্গলমহলে এই নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা।


সোমবার পুরুলিয়ার জয়পুর বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতর সমর্থনে ডাকবাংলো ময়দানে জনসভা ছিল যোগী আদিত্যনাথের। মঞ্চের সামনে রাখা ছিল তাঁর ট্রেডমার্ক ‘বুলডোজার’! ভিড়ে ঠাসা সেই সভায় বক্তব্য রাখার সময় যোগী বলেন, “স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব!”


নেতাজির এই জগদ্বিখ্যাত স্লোগান স্বামীজির মুখে বসিয়ে দেওয়ায় মুহূর্তের মধ্যে সভার সেই ভিডিয়ো ভাইরাল হয়। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেন, যিনি বাংলার মণীষীদের ইতিহাসই জানেন না, তিনি বাংলার সংস্কৃতি রক্ষা করবেন কী করে?

পুরুলিয়ার সভার পর পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় যখন যোগী পৌঁছন, ততক্ষণে বিষয়টি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সম্ভবত নিজের ভুল বুঝতে পেরে সেখানে তিনি সরাসরি নেতাজির নাম উচ্চারণ করেন। যোগী বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন এমন কোনও নেতা আছে কি, যিনি নেতাজির আদর্শ মেনে চলেন?”


ভুল শোধরানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেন যোগী আদিত্যনাথ। তাঁর অভিযোগ, বাংলায় বর্তমানে চরম অরাজকতা চলছে। মমতা দিদির ‘জয় শ্রী রাম’ স্লোগানে অ্যালার্জি রয়েছে। কিন্তু, ইফতার পার্টিতে তাঁর কোনও সমস্যা নেই। উত্তরপ্রদেশে যেমন ‘ডাবল ইঞ্জিন’ সরকারের দৌলতে উন্নয়ন হয়েছে, বাংলাতেও বিজেপি সরকার না এলে সাধারণ মানুষ স্বনির্ভর হতে পারবে না।


পুরুলিয়া ও গড়বেতার এই সভায় যোগী আদিত্যনাথ বাংলার হিন্দুত্ববাদী ভোটারদের একজোট হওয়ার ডাক দেন। তবে, তাঁর প্রথম সভার সেই ভুলই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু।

বিষয় : West Bengal Election 2026 YOGIADITYANATH netajisubhaschandrabose puruliarally

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নেতাজির স্লোগান বসালেন বিবেকানন্দের মুখে! পুরুলিয়ায় যোগীর ‘ভুল’ ইতিহাস পাঠে হাসির রোল

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
পুরুলিয়া: বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে এসে চরম অস্বস্তিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুরুলিয়ার জনসভা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক স্লোগান ভুল করে স্বামী বিবেকানন্দের নামে চালিয়ে দিলেন তিনি! ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে জঙ্গলমহলে এই নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা।সোমবার পুরুলিয়ার জয়পুর বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতর সমর্থনে ডাকবাংলো ময়দানে জনসভা ছিল যোগী আদিত্যনাথের। মঞ্চের সামনে রাখা ছিল তাঁর ট্রেডমার্ক ‘বুলডোজার’! ভিড়ে ঠাসা সেই সভায় বক্তব্য রাখার সময় যোগী বলেন, “স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব!”নেতাজির এই জগদ্বিখ্যাত স্লোগান স্বামীজির মুখে বসিয়ে দেওয়ায় মুহূর্তের মধ্যে সভার সেই ভিডিয়ো ভাইরাল হয়। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেন, যিনি বাংলার মণীষীদের ইতিহাসই জানেন না, তিনি বাংলার সংস্কৃতি রক্ষা করবেন কী করে?পুরুলিয়ার সভার পর পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় যখন যোগী পৌঁছন, ততক্ষণে বিষয়টি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সম্ভবত নিজের ভুল বুঝতে পেরে সেখানে তিনি সরাসরি নেতাজির নাম উচ্চারণ করেন। যোগী বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন এমন কোনও নেতা আছে কি, যিনি নেতাজির আদর্শ মেনে চলেন?”ভুল শোধরানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেন যোগী আদিত্যনাথ। তাঁর অভিযোগ, বাংলায় বর্তমানে চরম অরাজকতা চলছে। মমতা দিদির ‘জয় শ্রী রাম’ স্লোগানে অ্যালার্জি রয়েছে। কিন্তু, ইফতার পার্টিতে তাঁর কোনও সমস্যা নেই। উত্তরপ্রদেশে যেমন ‘ডাবল ইঞ্জিন’ সরকারের দৌলতে উন্নয়ন হয়েছে, বাংলাতেও বিজেপি সরকার না এলে সাধারণ মানুষ স্বনির্ভর হতে পারবে না।পুরুলিয়া ও গড়বেতার এই সভায় যোগী আদিত্যনাথ বাংলার হিন্দুত্ববাদী ভোটারদের একজোট হওয়ার ডাক দেন। তবে, তাঁর প্রথম সভার সেই ভুলই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার