কলকাতা – নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করলে এ বার আর রেয়াত নয়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই ঘোষণার পরই নতুন করে প্রশ্ন উঠেছে, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কি এবার আইনি পদক্ষেপ হতে চলেছে?[TECHTARANGA-POST:11646]মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, “যারা সোশ্যাল মিডিয়ায় নেতাজি নিয়ে অপমানজনক, মিথ্যা, অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন। পুলিশকে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছি। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে। অসম্মানজনক পোস্ট ডিলিট করতে হবে। তবে ডিলিট করে দিলেই যে তিনি ছাড় পাবেন তা নয়। পুলিশ নির্দিষ্ট নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে। এক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে।” পাশাপাশি স্পষ্ট করেছেন, আইন কারও জন্য আলাদা নয়। নেতাজিকে নিয়ে সম্প্রতি অনন্ত মহারাজের একাধিক মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। তাঁর বক্তব্যে নেতাজির ভূমিকা নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই আবহেই মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা। [TECHTARANGA-POST:11644]উল্লেখ্য, এর আগে এদিন নেতাজিকে ঘিরে আরও একটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সেবাকেন্দ্রে নেতাজির ধুতি-পাঞ্জাবি পরিহিত ছবি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। শর্ত পূরণ করলে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হবে। সব মিলিয়ে নেতাজিকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর অনন্ত মহারাজের বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।