Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ছেলের জন্য ভবানীপুরে বাড়ি কিনবেন শিশির! শুভেন্দু জিতলে দক্ষিণ কলকাতায় স্থায়ী ডেরা বাঁধছেন মেদিনীপুরের অধিকারী কর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬
ছেলের জন্য ভবানীপুরে বাড়ি কিনবেন শিশির! শুভেন্দু জিতলে দক্ষিণ কলকাতায় স্থায়ী ডেরা বাঁধছেন মেদিনীপুরের অধিকারী কর্তা
ছবি সংগৃহীত

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর! সেখানে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অন্যদিকে তাঁরই প্রাক্তন সেনাপতি তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখোমুখি লড়ছেন। সেই লড়াইয়ের ময়দানেই এবার নামলেন ৮৮ বছরের শিশির অধিকারী! একদা মমতার ছায়াসঙ্গী এই বৃদ্ধ শুভেন্দুর জনকও! সেই সূত্রেই তিনিও বর্তমানে ঘোর মমতা তথা তৃণমূলবিরোধী। শুভেন্দুর জয় নিশ্চিত করতে কেবল প্রচারই নয়, একেবারে কোমর বেঁধে ভবানীপুরে ডেরা বাঁধার পরিকল্পনা সেরে ফেলেছেন তিনি। বর্ষীয়ান এই নেতার ঘোষণা, “ভবানীপুরবাসী শুভেন্দুকে জেতালে আমি নিজে ওখানে বাড়ি কিনে বিধায়ক কার্যালয় বানিয়ে মানুষকে পরিষেবা দেব।”


পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের ভোট মিটলেই শিশির অধিকারীর 'পাখির চোখ' হবে দক্ষিণ কলকাতার এই হাই-ভোল্টেজ বিধানসভাকেন্দ্র। আগামী ২৪ এপ্রিল থেকে তিনি লাগাতার ভবানীপুরে প্রচার চালাবেন বলে জানিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছেলের হয়ে জনসমর্থন জোগাড় করাই এখন তাঁর লক্ষ্য। তাঁর কথায়, “কলকাতা ও সংলগ্ন এলাকায় আমার বাড়ি থাকলেও, ভাবানীপুরের মানুষের আশীর্বাদ পেলে আমি সেখানে থেকেই মানুষের জন্য কাজ করব।"


অধিকারী পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ফের একবার বড় পরীক্ষার মুখোমুখি। একদিকে ভবানীপুর ও নন্দীগ্রামে শুভেন্দু, অন্যদিকে এগরা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন শিশিরের আরেক পুত্র দিব্যেন্দু অধিকারী। ২০০৬ সালে এই এগরা থেকেই বিধায়ক হয়েছিলেন শিশির। এবার সেই চেনা মাটিতে দিব্যেন্দুকে জেতানোর পাশাপাশি শুভেন্দুর জন্য ভবানীপুরে কার্যত যুদ্ধঘোষণা করে ফেললেন তিনি।

বয়স ৯০-এর দোরগোড়ায় হলেও শিশির অধিকারীর প্রচারের তেজ দেখে কপালে ভাঁজ পড়েছে বিরোধীদের। প্রতিদিন প্রায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন তিনি! ছোট-ছোট সভা থেকে শুরু করে ঘরোয়া বৈঠক - মেদিনীপুর থেকে কলকাতা সর্বত্রই ছুটে বেড়াচ্ছেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অধিকারী পরিবারের দাবি, মেদিনীপুরের ১৬টি আসনের পাশাপাশি ভবানীপুরের মাটিতেও এবার পদ্ম ফুটবে!


এখন দেখার, অধিকারী কর্তার এই ‘বাড়ি কেনা’র প্রতিশ্রুতি এবং ব্যক্তিগত উপস্থিতি ভবানীপুরের ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে! মেদিনীপুরের দাপট কি এবার দক্ষিণ কলকাতার অলিতে-গলিতেও দেখা যাবে? উত্তর দেবে সময়।

বিষয় : suvendu adhikari MAMATABANERJEE sisiradhikari

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ছেলের জন্য ভবানীপুরে বাড়ি কিনবেন শিশির! শুভেন্দু জিতলে দক্ষিণ কলকাতায় স্থায়ী ডেরা বাঁধছেন মেদিনীপুরের অধিকারী কর্তা

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর! সেখানে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অন্যদিকে তাঁরই প্রাক্তন সেনাপতি তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখোমুখি লড়ছেন। সেই লড়াইয়ের ময়দানেই এবার নামলেন ৮৮ বছরের শিশির অধিকারী! একদা মমতার ছায়াসঙ্গী এই বৃদ্ধ শুভেন্দুর জনকও! সেই সূত্রেই তিনিও বর্তমানে ঘোর মমতা তথা তৃণমূলবিরোধী। শুভেন্দুর জয় নিশ্চিত করতে কেবল প্রচারই নয়, একেবারে কোমর বেঁধে ভবানীপুরে ডেরা বাঁধার পরিকল্পনা সেরে ফেলেছেন তিনি। বর্ষীয়ান এই নেতার ঘোষণা, “ভবানীপুরবাসী শুভেন্দুকে জেতালে আমি নিজে ওখানে বাড়ি কিনে বিধায়ক কার্যালয় বানিয়ে মানুষকে পরিষেবা দেব।”পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের ভোট মিটলেই শিশির অধিকারীর 'পাখির চোখ' হবে দক্ষিণ কলকাতার এই হাই-ভোল্টেজ বিধানসভাকেন্দ্র। আগামী ২৪ এপ্রিল থেকে তিনি লাগাতার ভবানীপুরে প্রচার চালাবেন বলে জানিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছেলের হয়ে জনসমর্থন জোগাড় করাই এখন তাঁর লক্ষ্য। তাঁর কথায়, “কলকাতা ও সংলগ্ন এলাকায় আমার বাড়ি থাকলেও, ভাবানীপুরের মানুষের আশীর্বাদ পেলে আমি সেখানে থেকেই মানুষের জন্য কাজ করব।"অধিকারী পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ফের একবার বড় পরীক্ষার মুখোমুখি। একদিকে ভবানীপুর ও নন্দীগ্রামে শুভেন্দু, অন্যদিকে এগরা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন শিশিরের আরেক পুত্র দিব্যেন্দু অধিকারী। ২০০৬ সালে এই এগরা থেকেই বিধায়ক হয়েছিলেন শিশির। এবার সেই চেনা মাটিতে দিব্যেন্দুকে জেতানোর পাশাপাশি শুভেন্দুর জন্য ভবানীপুরে কার্যত যুদ্ধঘোষণা করে ফেললেন তিনি।বয়স ৯০-এর দোরগোড়ায় হলেও শিশির অধিকারীর প্রচারের তেজ দেখে কপালে ভাঁজ পড়েছে বিরোধীদের। প্রতিদিন প্রায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন তিনি! ছোট-ছোট সভা থেকে শুরু করে ঘরোয়া বৈঠক - মেদিনীপুর থেকে কলকাতা সর্বত্রই ছুটে বেড়াচ্ছেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অধিকারী পরিবারের দাবি, মেদিনীপুরের ১৬টি আসনের পাশাপাশি ভবানীপুরের মাটিতেও এবার পদ্ম ফুটবে!এখন দেখার, অধিকারী কর্তার এই ‘বাড়ি কেনা’র প্রতিশ্রুতি এবং ব্যক্তিগত উপস্থিতি ভবানীপুরের ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে! মেদিনীপুরের দাপট কি এবার দক্ষিণ কলকাতার অলিতে-গলিতেও দেখা যাবে? উত্তর দেবে সময়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার