Hidden Stories (বাংলা)
সর্বশেষ

“আমার গাড়িও চেক কর, সাহস থাকলে রোজ কর!” বাহিনী কাছে ঘেঁষতেই চ্যালেঞ্জ মমতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬
“আমার গাড়িও চেক কর, সাহস থাকলে রোজ কর!” বাহিনী কাছে ঘেঁষতেই চ্যালেঞ্জ মমতার
প্রতীকী ছবি

ইসলামপুর: তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশির তথাকথিত নির্দেশনামা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই রণংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ইসলামপুরের জনসভা থেকে তিনি বিস্ফোরক দাবি করে বলেন, এদিন দমদম বিমানবন্দরে তাঁর গাড়িও তল্লাশি করার চেষ্টা করেছে কেন্দ্রীয় বাহিনী। তাতে দমে না গিয়ে উল্টে বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, "আমি চোর-ডাকাত নই, সাহস থাকলে রোজ আমার গাড়ি চেক কর।"


অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী গাড়ি তল্লাশির নির্দেশের প্রেক্ষিতে এদিন মেজাজ হারান তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধে তাঁর সোজাসাপ্টা প্রশ্ন, "তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে কেন হবে না? কেন বেছে বেছে শুধু আমাদেরই টার্গেট করা হচ্ছে? এভাবেই কি নির্বাচন চলবে?"


মমতা দাবি করেন, কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে কী কী আসে, সেই সব খবর তাঁর কাছে আছে। তাঁর পালটা তোপ, টাকা এলে বিজেপি নেতাদের গাড়িতেই আসে।


এদিনের দমদম বিমানবন্দরের ঘটনার বিবরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী। আমি বললাম, চেক কর, আমি চাই চেক কর। আমি খুশি যে ওরা এসেছে।” নিজেকে স্বচ্ছ প্রমাণের লড়াইয়ে তিনি সাফ জানান, তিনি রাজনীতি করেন মানুষের জন্য। সরকারের থেকে এক পয়সা বেতন বা স্যালারিও নেন না।


উল্লেখ্য, মঙ্গলবার তৃণমূল একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে দাবি করেছিল, কমিশন থেকে অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়ি পুঙ্খানুপুঙ্খ তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক এ নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর আজ মমতা নিজেই সেই লড়াইয়ের ময়দানে নামলেন।

বিষয় : Mamata Banerjee WestBengalPolitics islampur CentralForce

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


“আমার গাড়িও চেক কর, সাহস থাকলে রোজ কর!” বাহিনী কাছে ঘেঁষতেই চ্যালেঞ্জ মমতার

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image
ইসলামপুর: তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশির তথাকথিত নির্দেশনামা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই রণংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ইসলামপুরের জনসভা থেকে তিনি বিস্ফোরক দাবি করে বলেন, এদিন দমদম বিমানবন্দরে তাঁর গাড়িও তল্লাশি করার চেষ্টা করেছে কেন্দ্রীয় বাহিনী। তাতে দমে না গিয়ে উল্টে বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, "আমি চোর-ডাকাত নই, সাহস থাকলে রোজ আমার গাড়ি চেক কর।"অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী গাড়ি তল্লাশির নির্দেশের প্রেক্ষিতে এদিন মেজাজ হারান তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধে তাঁর সোজাসাপ্টা প্রশ্ন, "তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে কেন হবে না? কেন বেছে বেছে শুধু আমাদেরই টার্গেট করা হচ্ছে? এভাবেই কি নির্বাচন চলবে?"মমতা দাবি করেন, কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে কী কী আসে, সেই সব খবর তাঁর কাছে আছে। তাঁর পালটা তোপ, টাকা এলে বিজেপি নেতাদের গাড়িতেই আসে।এদিনের দমদম বিমানবন্দরের ঘটনার বিবরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী। আমি বললাম, চেক কর, আমি চাই চেক কর। আমি খুশি যে ওরা এসেছে।” নিজেকে স্বচ্ছ প্রমাণের লড়াইয়ে তিনি সাফ জানান, তিনি রাজনীতি করেন মানুষের জন্য। সরকারের থেকে এক পয়সা বেতন বা স্যালারিও নেন না।উল্লেখ্য, মঙ্গলবার তৃণমূল একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে দাবি করেছিল, কমিশন থেকে অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়ি পুঙ্খানুপুঙ্খ তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক এ নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর আজ মমতা নিজেই সেই লড়াইয়ের ময়দানে নামলেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার