Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ওয়াশিংটন-তেহরান সংঘাত মেটাতে মরিয়া ইসলামাবাদ! দ্বিতীয় দফার বৈঠকেরও আয়োজক হতে চায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬
ওয়াশিংটন-তেহরান সংঘাত মেটাতে মরিয়া ইসলামাবাদ! দ্বিতীয় দফার বৈঠকেরও আয়োজক হতে চায় পাকিস্তান
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় আরও সক্রিয় হয়ে উঠল পাকিস্তান। সংবাদসংস্থা এপি সূত্রে খবর, গত সপ্তাহে ইসলামাবাদে আয়োজিত প্রথম দফার উচ্চপর্যায়ের বৈঠকের পর এবার দ্বিতীয় দফার বৈঠকের জন্যও দু’দেশকে প্রস্তাব দিল পাকিস্তান। ইসলামাবাদ চাইছে, এই গুরুত্বপূর্ণ আলোচনাটিও তাদের মাটিতেই সম্পন্ন হোক। তবে পাকিস্তানের এই নতুন প্রস্তাবে আমেরিকা বা ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সম্মতি মেলেনি।

উল্লেখ্য, গত সপ্তাহের বৈঠকটি ইসলামাবাদের একটি হোটেলে প্রায় ২০ ঘণ্টা ধরে চললেও কোনো সুনির্দিষ্ট সমাধানসূত্র ছাড়াই তা শেষ হয়। যদিও কূটনীতিকদের দাবি, সেই বৈঠকেই প্রায় ৮০ শতাংশ বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছে গিয়েছিল। বাকি ২০ শতাংশ জটিলতা কাটিয়ে উঠতে এবার দ্বিতীয় দফার আলোচনার তোড়জোড় শুরু হয়েছে। মার্কিন আধিকারিকদের মতে, আগামী বৃহস্পতিবার ফের একপ্রস্ত বৈঠকে বসতে পারে আমেরিকা ও ইরান। এই সুযোগকেই কাজে লাগিয়ে পাকিস্তান ফের আয়োজক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে।


ইসলামাবাদের দুই শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আমেরিকা এবং ইরান যদি অন্য কোনো নিরপেক্ষ স্থানে বসতে রাজি না হয়, তবে পাকিস্তানের দেওয়া এই প্রস্তাব কার্যকর হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। প্রথম দফার বৈঠক ভেস্তে গেলেও একে দীর্ঘস্থায়ী কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ হিসেবেই দেখছে পাকিস্তান। মূলত ওয়াশিংটনের দেওয়া কঠিন শর্তাবলি ইরানের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসলামাবাদ। এখন দেখার, পাকিস্তানের এই কূটনৈতিক দৌত্য শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে কতটা সফল হয়।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : usa Pakistan Diplomacy IRAN islamabad internationalnews WorldPolitics PeaceTalks

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ওয়াশিংটন-তেহরান সংঘাত মেটাতে মরিয়া ইসলামাবাদ! দ্বিতীয় দফার বৈঠকেরও আয়োজক হতে চায় পাকিস্তান

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় আরও সক্রিয় হয়ে উঠল পাকিস্তান। সংবাদসংস্থা এপি সূত্রে খবর, গত সপ্তাহে ইসলামাবাদে আয়োজিত প্রথম দফার উচ্চপর্যায়ের বৈঠকের পর এবার দ্বিতীয় দফার বৈঠকের জন্যও দু’দেশকে প্রস্তাব দিল পাকিস্তান। ইসলামাবাদ চাইছে, এই গুরুত্বপূর্ণ আলোচনাটিও তাদের মাটিতেই সম্পন্ন হোক। তবে পাকিস্তানের এই নতুন প্রস্তাবে আমেরিকা বা ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সম্মতি মেলেনি।উল্লেখ্য, গত সপ্তাহের বৈঠকটি ইসলামাবাদের একটি হোটেলে প্রায় ২০ ঘণ্টা ধরে চললেও কোনো সুনির্দিষ্ট সমাধানসূত্র ছাড়াই তা শেষ হয়। যদিও কূটনীতিকদের দাবি, সেই বৈঠকেই প্রায় ৮০ শতাংশ বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছে গিয়েছিল। বাকি ২০ শতাংশ জটিলতা কাটিয়ে উঠতে এবার দ্বিতীয় দফার আলোচনার তোড়জোড় শুরু হয়েছে। মার্কিন আধিকারিকদের মতে, আগামী বৃহস্পতিবার ফের একপ্রস্ত বৈঠকে বসতে পারে আমেরিকা ও ইরান। এই সুযোগকেই কাজে লাগিয়ে পাকিস্তান ফের আয়োজক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে।ইসলামাবাদের দুই শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আমেরিকা এবং ইরান যদি অন্য কোনো নিরপেক্ষ স্থানে বসতে রাজি না হয়, তবে পাকিস্তানের দেওয়া এই প্রস্তাব কার্যকর হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। প্রথম দফার বৈঠক ভেস্তে গেলেও একে দীর্ঘস্থায়ী কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ হিসেবেই দেখছে পাকিস্তান। মূলত ওয়াশিংটনের দেওয়া কঠিন শর্তাবলি ইরানের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসলামাবাদ। এখন দেখার, পাকিস্তানের এই কূটনৈতিক দৌত্য শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে কতটা সফল হয়।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার