Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘জাস্টিস ফর রাহুল’-এর ডাক কার? অরুণোদয়ের মৃত্যুতে প্রতিবাদ মিছিল ঘিরে জল্পনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬
‘জাস্টিস ফর রাহুল’-এর ডাক কার? অরুণোদয়ের মৃত্যুতে প্রতিবাদ মিছিল ঘিরে জল্পনা

কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু ঘিরে শোকের আবহে তোলপাড় টলিউড। তার মধ্যেই ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে শনিবার বিকেলে প্রতিবাদ মিছিলের ডাক ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা—ঠিক কারা এই উদ্যোগের নেপথ্যে?


জানা গিয়েছে, শনিবার বিকেল ৪টেয় টেকনিশিয়ান্স স্টুডিও থেকে শুরু হবে এই মিছিল। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টারে কোনও নির্দিষ্ট সংগঠন বা ফোরামের নাম না থাকায় প্রশ্ন উঠেছিল, এই কর্মসূচির আয়োজক কারা।

পরে বিষয়টি কিছুটা স্পষ্ট হয়। একাধিক অভিনেতা, প্রযোজক ও কলাকুশলীদের পোস্ট থেকে জানা যায়, এটি মূলত ‘নাগরিক সমাজ’-এর উদ্যোগ। রাহুলের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরাই এই প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানিয়েছেন।

প্রযোজক রানা সরকার সোশ্যাল মিডিয়ায় জানান, “রাহুলের বন্ধুরাই এই মিছিলের আয়োজন করেছে। অফিসিয়ালি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। যাঁরা রাহুলকে নিজের মানুষ বলে মনে করেন, তাঁরাই এতে অংশ নিতে পারেন।”

এছাড়াও, রাহুলের ৪৬ জন বন্ধু ও সহকর্মী যৌথভাবে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং বিভিন্ন টেলিভিশন প্রযোজকদের কাছে আবেদন জানিয়েছেন, শনিবার বিকেল ৪টা থেকে শ্যুটিং বন্ধ রাখার জন্য।


উল্লেখ্য, তালসারিতে শ্যুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় রাহুলের। ময়নাতদন্ত রিপোর্টে জানা যায়, দীর্ঘক্ষণ জলে ডুবে থাকার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। যদিও ঘটনাকে ঘিরে এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। প্রত্যক্ষদর্শীদের বয়ানে অসঙ্গতি এবং উদ্ধার অভিযানে বিলম্ব নিয়ে উঠছে গাফিলতির অভিযোগ।

এই পরিস্থিতিতে প্রতিবাদ মিছিল কতটা জনসমর্থন পায় এবং তদন্তে নতুন কোনও দিক উঠে আসে কি না, সেদিকেই নজর রয়েছে টলিউড ও প্রশাসনের।

বিষয় : West Bengal Rahul Death

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘জাস্টিস ফর রাহুল’-এর ডাক কার? অরুণোদয়ের মৃত্যুতে প্রতিবাদ মিছিল ঘিরে জল্পনা

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু ঘিরে শোকের আবহে তোলপাড় টলিউড। তার মধ্যেই ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে শনিবার বিকেলে প্রতিবাদ মিছিলের ডাক ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা—ঠিক কারা এই উদ্যোগের নেপথ্যে?জানা গিয়েছে, শনিবার বিকেল ৪টেয় টেকনিশিয়ান্স স্টুডিও থেকে শুরু হবে এই মিছিল। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টারে কোনও নির্দিষ্ট সংগঠন বা ফোরামের নাম না থাকায় প্রশ্ন উঠেছিল, এই কর্মসূচির আয়োজক কারা।পরে বিষয়টি কিছুটা স্পষ্ট হয়। একাধিক অভিনেতা, প্রযোজক ও কলাকুশলীদের পোস্ট থেকে জানা যায়, এটি মূলত ‘নাগরিক সমাজ’-এর উদ্যোগ। রাহুলের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরাই এই প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানিয়েছেন।প্রযোজক রানা সরকার সোশ্যাল মিডিয়ায় জানান, “রাহুলের বন্ধুরাই এই মিছিলের আয়োজন করেছে। অফিসিয়ালি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। যাঁরা রাহুলকে নিজের মানুষ বলে মনে করেন, তাঁরাই এতে অংশ নিতে পারেন।”এছাড়াও, রাহুলের ৪৬ জন বন্ধু ও সহকর্মী যৌথভাবে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং বিভিন্ন টেলিভিশন প্রযোজকদের কাছে আবেদন জানিয়েছেন, শনিবার বিকেল ৪টা থেকে শ্যুটিং বন্ধ রাখার জন্য।উল্লেখ্য, তালসারিতে শ্যুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় রাহুলের। ময়নাতদন্ত রিপোর্টে জানা যায়, দীর্ঘক্ষণ জলে ডুবে থাকার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। যদিও ঘটনাকে ঘিরে এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। প্রত্যক্ষদর্শীদের বয়ানে অসঙ্গতি এবং উদ্ধার অভিযানে বিলম্ব নিয়ে উঠছে গাফিলতির অভিযোগ।এই পরিস্থিতিতে প্রতিবাদ মিছিল কতটা জনসমর্থন পায় এবং তদন্তে নতুন কোনও দিক উঠে আসে কি না, সেদিকেই নজর রয়েছে টলিউড ও প্রশাসনের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার