বৃহস্পতিবার ঘরের মাঠ অর্থাৎ ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষ 'সানরাইজার্স হায়দ্রাবাদ' -এর সাথে খেলতে নামবে 'কলকাতা নাইট রাইডার্স'।সন্ধ্যা ৭;৩০ থেকে শুরু হতে চলেছে এই হাই ভোল্টেজ ম্যাচ। প্রথম ম্যাচে 'মুম্বাই ইন্ডিয়ান্স'-এর বিরুদ্ধে হারের পর , বোলিং বিভাগের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ায় স্বভাবতই চাপে কেকেআর। নতুন দল ,নতুন ভাবে শুরু করতে চাইলেও ,অভিষেক নায়ারের সমস্যা বোলিং নিয়ে ;আর সেটা কিভাবে কাটাতে পারেন সেই সুরাহার জন্য হাতড়ে বেড়াচ্ছেন কেকেআর কর্তারা তাই এই ম্যাচ জিতে খাতা খুলতে মরিয়া অজিঙ্কা রাহানের দল।
কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। এই মরশুমে ঘরের মাঠে প্রথম দিনের খেলায় কি দেখা পাওয়া যাবে 'কিং খানের '!
বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নামবে নাইট শিবির। তবে কেকেআর ভক্তদের জন্য খবরটা খুব একটা সুখকর নয়। আগামী ডিসেম্বরে নতুন ছবির মুক্তি , তাই শুটিংয়ের ব্যস্ততায় প্রথম হোম ম্যাচে হয়তো গ্যালারিতে থাকছেন না বলিউডের বাদশা। তবে সশরীরে না থাকলেও , মুম্বই ম্যাচের আগেই নতুনদের পেপ- টক্ দিয়ে চাঙ্গা করে রেখেছেন টিম মালিক। তাঁর স্পষ্ট বার্তা , ওয়াংখেড়ের হার ভুলে ইডেন থেকেই কামব্যাক করতে হবে।
ভোটের ভরা মরশুমেও ক্রিকেটপ্রেমীদের উৎসাহে কোনো ভাটা নেই , প্রথম ম্যাচেই টিকিটের চাহিদা তুঙ্গে। কয়েকদিন আগেই ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এরপর ফের আইপিএলের মরশুম শুরু হচ্ছে। সব মিলিয়ে, আজকের ম্যাচে কে জিতবে তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইডেন গার্ডেন্সে দর্শকদের সামনে জমজমাট ক্রিকেট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন