Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাতারাতি ইমেলে ছাঁটাই ৩০,০০০ কর্মী! ভারতেও চাকরি হারালেন ১২ হাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬
রাতারাতি ইমেলে ছাঁটাই ৩০,০০০ কর্মী! ভারতেও চাকরি হারালেন ১২ হাজার

বেঙ্গালুরু/সিলিকন ভ্যালি: আইটি সেক্টরে এ যেন আরও কালো দিন! জল্পনা সত্যি করে বিশ্বজুড়ে ব্যাপক কর্মী ছাঁটাই শুরু করল প্রযুক্তি জায়ান্ট ওরাকল (Oracle)। ৩১ মার্চ রাত থেকেই ইমেলের মাধ্যমে কয়েক হাজার কর্মীকে জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থায় তাঁদের আর প্রয়োজন নেই। সারা বিশ্বে প্রায় ৩০ হাজার কর্মী এই ছাঁটাইয়ের কবলে পড়েছেন, যার মধ্যে শুধু ভারতেই ১২ হাজার আইটি পেশাদার চাকরি হারিয়েছেন বলে খবর। ছাঁটাইয়ের ইমেল আসার সঙ্গে-সঙ্গেই লক করে দেওয়া হয়েছে কর্মীদের ল্যাপটপ এবং পোর্টাল।


কিন্তু, কেন এই গণ-ছাঁটাই? জানা গিয়েছে, OpenAI-এর জন্য বিশাল ডেটা সেন্টার তৈরির বরাত পেয়েছে ওরাকল। ‘Stargate’ প্রকল্পের অংশ হিসাবে এই ডেটা সেন্টারগুলি তৈরি করতে কয়েক বিলিয়ন ডলার খরচ হবে।


সংস্থার অন্দরের খবর, এই বিপুল পরিমাণ টাকা এই মুহূর্তে ওরাকলের হাতে নেই। ব্যাঙ্কের কাছে বড় অঙ্কের ঋণের আবেদন করলেও তা পেতে সমস্যা হচ্ছিল। তাই, ব্যালেন্স শিট থেকে কর্মীদের বেতন বা 'লায়াবিলিটি' কমিয়ে ব্যাঙ্ককে আশ্বস্ত করতেই এই গণ-ছাঁটাইয়ের রাস্তা বেছে নিয়েছে সংস্থা। অর্থাৎ, নতুন সম্পদ (Asset) তৈরির জন্য পুরনো কর্মীদের ঘাড়ে কোপ পড়ল!


সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন চাকরিহারা কর্মীরা। তাঁদের অভিযোগ, কোনও আগাম বার্তা না দিয়েই তৎক্ষণাৎ ছাঁটাই কার্যকর করা হয়েছে। তবে, ক্ষতিপূরণ হিসাবে সংস্থা জানিয়েছে, যত বছর কাজ করেছেন, তত মাসের বেতন দেওয়া হবে। এর সঙ্গে অতিরিক্ত ২ মাসের বেতনও দেওয়া হবে ক্ষতিপূরণ হিসাবে। লিভ এনক্যাশমেন্ট বা ছুটির টাকাও দিয়ে দেওয়া হচ্ছে চাকরিহারাদের।


CITU অনুমোদিত ডিজিট্যাল প্রফেশনালস অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক শান্তনু ভৌমিক এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁর দাবি, ইউরোপের দেশগুলিতে শ্রম আইন কড়া হওয়ায় সেখানে সহজে ছাঁটাই করা যায় না। তাই, ওরাকল প্রথমেই ভারতকে বেছে নিয়েছে। তিনি আরও জানান, "AI-এর দোহাই দিয়ে ছাঁটাই করা হলেও বাস্তবে দেখা যাচ্ছে, যাঁরা টিকে আছেন তাঁদের কাজের সময় আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতের দুর্বল শ্রম আইনের সুযোগ নিচ্ছে এই বহুজাতিক সংস্থাগুলি।"


পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রজেক্ট হাতছাড়া হওয়াও ভারতীয় আইটি সেক্টরের এই দুর্দশার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওরাকলের এই পদক্ষেপে ভারতের আইটি হাবগুলিতে এখন চরম আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ।

বিষয় : Oracle Lay off

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রাতারাতি ইমেলে ছাঁটাই ৩০,০০০ কর্মী! ভারতেও চাকরি হারালেন ১২ হাজার

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image
বেঙ্গালুরু/সিলিকন ভ্যালি: আইটি সেক্টরে এ যেন আরও কালো দিন! জল্পনা সত্যি করে বিশ্বজুড়ে ব্যাপক কর্মী ছাঁটাই শুরু করল প্রযুক্তি জায়ান্ট ওরাকল (Oracle)। ৩১ মার্চ রাত থেকেই ইমেলের মাধ্যমে কয়েক হাজার কর্মীকে জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থায় তাঁদের আর প্রয়োজন নেই। সারা বিশ্বে প্রায় ৩০ হাজার কর্মী এই ছাঁটাইয়ের কবলে পড়েছেন, যার মধ্যে শুধু ভারতেই ১২ হাজার আইটি পেশাদার চাকরি হারিয়েছেন বলে খবর। ছাঁটাইয়ের ইমেল আসার সঙ্গে-সঙ্গেই লক করে দেওয়া হয়েছে কর্মীদের ল্যাপটপ এবং পোর্টাল।কিন্তু, কেন এই গণ-ছাঁটাই? জানা গিয়েছে, OpenAI-এর জন্য বিশাল ডেটা সেন্টার তৈরির বরাত পেয়েছে ওরাকল। ‘Stargate’ প্রকল্পের অংশ হিসাবে এই ডেটা সেন্টারগুলি তৈরি করতে কয়েক বিলিয়ন ডলার খরচ হবে।সংস্থার অন্দরের খবর, এই বিপুল পরিমাণ টাকা এই মুহূর্তে ওরাকলের হাতে নেই। ব্যাঙ্কের কাছে বড় অঙ্কের ঋণের আবেদন করলেও তা পেতে সমস্যা হচ্ছিল। তাই, ব্যালেন্স শিট থেকে কর্মীদের বেতন বা 'লায়াবিলিটি' কমিয়ে ব্যাঙ্ককে আশ্বস্ত করতেই এই গণ-ছাঁটাইয়ের রাস্তা বেছে নিয়েছে সংস্থা। অর্থাৎ, নতুন সম্পদ (Asset) তৈরির জন্য পুরনো কর্মীদের ঘাড়ে কোপ পড়ল!সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন চাকরিহারা কর্মীরা। তাঁদের অভিযোগ, কোনও আগাম বার্তা না দিয়েই তৎক্ষণাৎ ছাঁটাই কার্যকর করা হয়েছে। তবে, ক্ষতিপূরণ হিসাবে সংস্থা জানিয়েছে, যত বছর কাজ করেছেন, তত মাসের বেতন দেওয়া হবে। এর সঙ্গে অতিরিক্ত ২ মাসের বেতনও দেওয়া হবে ক্ষতিপূরণ হিসাবে। লিভ এনক্যাশমেন্ট বা ছুটির টাকাও দিয়ে দেওয়া হচ্ছে চাকরিহারাদের।CITU অনুমোদিত ডিজিট্যাল প্রফেশনালস অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক শান্তনু ভৌমিক এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁর দাবি, ইউরোপের দেশগুলিতে শ্রম আইন কড়া হওয়ায় সেখানে সহজে ছাঁটাই করা যায় না। তাই, ওরাকল প্রথমেই ভারতকে বেছে নিয়েছে। তিনি আরও জানান, "AI-এর দোহাই দিয়ে ছাঁটাই করা হলেও বাস্তবে দেখা যাচ্ছে, যাঁরা টিকে আছেন তাঁদের কাজের সময় আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতের দুর্বল শ্রম আইনের সুযোগ নিচ্ছে এই বহুজাতিক সংস্থাগুলি।"পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রজেক্ট হাতছাড়া হওয়াও ভারতীয় আইটি সেক্টরের এই দুর্দশার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওরাকলের এই পদক্ষেপে ভারতের আইটি হাবগুলিতে এখন চরম আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার