Hidden Stories (বাংলা)
সর্বশেষ

"বিচারপতিদের লজ্জিত হওয়া উচিত", জেল থেকে তোপ ইমরানের! বুশরা বিবির সঙ্গে 'অমানবিক' আচরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬
"বিচারপতিদের লজ্জিত হওয়া উচিত", জেল থেকে তোপ ইমরানের! বুশরা বিবির সঙ্গে 'অমানবিক' আচরণের অভিযোগ

ইসলামাবাদ: পাকিস্তানের রাজনীতিতে ফের উত্তাপ! জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবার সরব হলেন স্ত্রী বুশরা বিবির প্রতি হওয়া আচরণের বিরুদ্ধে। ইদ উপলক্ষে কারাগারে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ছেলে কাশিম খান। সেখানেই বিচারব্যবস্থা ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পিটিআই (PTI) প্রধান।


ছেলের মাধ্যমে পাঠানো বার্তায় ইমরান জানিয়েছেন, তাঁকে মানসিকভাবে ভেঙে দিতেই এখন তাঁর স্ত্রীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাঁর অভিযোগ, বুশরা বিবিকে সম্পূর্ণ একা একটি সেলে রাখা হয়েছে এবং সপ্তাহে মাত্র ৩০ মিনিট দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে। ইমরান প্রশ্ন তুলেছেন, "আমাকে ব্ল্যাকমেল করার জন্যই কি বুশরা বিবির সঙ্গে এই অমানবিক আচরণ করা হচ্ছে?" একইসঙ্গে পাক বিচারপতিদের আক্রমণ করে তিনি বলেন, "ব্যক্তিগত লাভের জন্য তাঁরা নিজেদের আত্মা ও আত্মসম্মান বিক্রি করে দিয়েছেন।"


উল্লেখ্য, গত মাস থেকেই ইমরানের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। শোনা যাচ্ছে, তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন। এই পরিস্থিতিতে সুনীল গাভাসকর, কপিল দেব, স্টিভ ওয়া এবং ক্লাইভ লয়েডের মতো বিশ্ব ক্রিকেটের ১৪ জন কিংবদন্তি অধিনায়ক তাঁর সুচিকিৎসার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন। গঠিত হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ডও।


১৯০ মিলিয়ন ইউরোর দুর্নীতি মামলায় বর্তমানে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান। একই মামলায় ৭ বছরের সাজা হয়েছে বুশরা বিবিরও। এছাড়া ২০২৩ সালের দেশজোড়া অস্থিরতার জেরে সন্ত্রাসবিরোধী আইনেও তাঁর বিচার চলছে। সব মিলিয়ে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এখন খাদের কিনারায়।

বিষয় : Pakistan Imran Khan Imran Khan in prison Update

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


"বিচারপতিদের লজ্জিত হওয়া উচিত", জেল থেকে তোপ ইমরানের! বুশরা বিবির সঙ্গে 'অমানবিক' আচরণের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image
ইসলামাবাদ: পাকিস্তানের রাজনীতিতে ফের উত্তাপ! জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবার সরব হলেন স্ত্রী বুশরা বিবির প্রতি হওয়া আচরণের বিরুদ্ধে। ইদ উপলক্ষে কারাগারে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ছেলে কাশিম খান। সেখানেই বিচারব্যবস্থা ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পিটিআই (PTI) প্রধান।ছেলের মাধ্যমে পাঠানো বার্তায় ইমরান জানিয়েছেন, তাঁকে মানসিকভাবে ভেঙে দিতেই এখন তাঁর স্ত্রীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাঁর অভিযোগ, বুশরা বিবিকে সম্পূর্ণ একা একটি সেলে রাখা হয়েছে এবং সপ্তাহে মাত্র ৩০ মিনিট দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে। ইমরান প্রশ্ন তুলেছেন, "আমাকে ব্ল্যাকমেল করার জন্যই কি বুশরা বিবির সঙ্গে এই অমানবিক আচরণ করা হচ্ছে?" একইসঙ্গে পাক বিচারপতিদের আক্রমণ করে তিনি বলেন, "ব্যক্তিগত লাভের জন্য তাঁরা নিজেদের আত্মা ও আত্মসম্মান বিক্রি করে দিয়েছেন।"উল্লেখ্য, গত মাস থেকেই ইমরানের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। শোনা যাচ্ছে, তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন। এই পরিস্থিতিতে সুনীল গাভাসকর, কপিল দেব, স্টিভ ওয়া এবং ক্লাইভ লয়েডের মতো বিশ্ব ক্রিকেটের ১৪ জন কিংবদন্তি অধিনায়ক তাঁর সুচিকিৎসার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন। গঠিত হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ডও।১৯০ মিলিয়ন ইউরোর দুর্নীতি মামলায় বর্তমানে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান। একই মামলায় ৭ বছরের সাজা হয়েছে বুশরা বিবিরও। এছাড়া ২০২৩ সালের দেশজোড়া অস্থিরতার জেরে সন্ত্রাসবিরোধী আইনেও তাঁর বিচার চলছে। সব মিলিয়ে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এখন খাদের কিনারায়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার