Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বকখালির সি বিচে বিশাল ড্রোন উদ্ধার, দেখতে যুদ্ধবিমানের মতো!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬
বকখালির সি বিচে বিশাল ড্রোন উদ্ধার, দেখতে যুদ্ধবিমানের মতো!
ছবি: সংগৃহীত

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার সিবিচে বিশাল সাইজের ড্রোন উদ্ধার। তার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম অমরাবতী গ্রামে।বকখালি সি বিচের কাছেই অবস্থিত এই গ্রাম। সেখানেও রয়েছে বিচ। এই ড্রোনটি প্রথম দেখতে পান মৎস্যজীবীরা। তাঁরাই খবর দেন পুলিশে। তবে কীভাবে এই ড্রোন এখানে এল, তা নিয়ে নির্দিষ্ট তথ্য মেলেনি। তদন্ত শুরু হয়েছে। 


স্থানীয় সূত্রে খবর, মাছ ধরতে যাওয়ার পথে কয়েকজন জেলে প্রথমে হলুদ-লাল রঙের ড্রোনটি দেখতে পান। যার আকৃতি অনেকটাই যুদ্ধবিমানের মতো। ডিভাইসটির ভিতরে তার ও বিভিন্ন যন্ত্র চোখে পড়ায় সন্দেহ আরও বাড়ে। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের বহু মানুষ কার্গিল বিচে ভিড় জমাতে শুরু করেন। 


ঘটনার খবর পেয়ে সেখানে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ড্রোনটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ড্রোনটি কীভাবে সমুদ্রতটে এসে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। 


বিশেষজ্ঞদের একাংশের মতে, উদ্ধার হওয়া ড্রোনটির গঠন ও রং অনেকটাই 'শিকরা' মডেলের সঙ্গে মিল রয়েছে। 'শিকরা' একটি উচ্চগতির ও বেশি উঁচুতে উড়তে সক্ষম (HSHA) এয়ারিয়াল টার্গেট ড্রোন। প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের জন্য এমন ড্রোন ব্যবহার করা হয়ে থাকে। ভারতীয় নৌসেনা ও সেনাবাহিনী এই ড্রোন ব্যবহার করে। 


তবে উদ্ধার হওয়া ড্রোনটি আদৌ সেই ধরনের কোনও প্রতিরক্ষা-সম্পর্কিত ডিভাইস কি না, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ সূত্রে খবর, প্রয়োজন হলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে এবং ড্রোনটির প্রযুক্তিগত বিশ্লেষণ করা হবে।


এদিকে জনপ্রিয় পর্যটনকেন্দ্রের এত কাছে এমন একটি রহস্যময় ড্রোন উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।

বিষয় : South24Parganas westbengalpolice DRONERESCUE BARANAGARNEWS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বকখালির সি বিচে বিশাল ড্রোন উদ্ধার, দেখতে যুদ্ধবিমানের মতো!

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার সিবিচে বিশাল সাইজের ড্রোন উদ্ধার। তার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম অমরাবতী গ্রামে।বকখালি সি বিচের কাছেই অবস্থিত এই গ্রাম। সেখানেও রয়েছে বিচ। এই ড্রোনটি প্রথম দেখতে পান মৎস্যজীবীরা। তাঁরাই খবর দেন পুলিশে। তবে কীভাবে এই ড্রোন এখানে এল, তা নিয়ে নির্দিষ্ট তথ্য মেলেনি। তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মাছ ধরতে যাওয়ার পথে কয়েকজন জেলে প্রথমে হলুদ-লাল রঙের ড্রোনটি দেখতে পান। যার আকৃতি অনেকটাই যুদ্ধবিমানের মতো। ডিভাইসটির ভিতরে তার ও বিভিন্ন যন্ত্র চোখে পড়ায় সন্দেহ আরও বাড়ে। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের বহু মানুষ কার্গিল বিচে ভিড় জমাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে সেখানে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ড্রোনটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ড্রোনটি কীভাবে সমুদ্রতটে এসে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, উদ্ধার হওয়া ড্রোনটির গঠন ও রং অনেকটাই 'শিকরা' মডেলের সঙ্গে মিল রয়েছে। 'শিকরা' একটি উচ্চগতির ও বেশি উঁচুতে উড়তে সক্ষম (HSHA) এয়ারিয়াল টার্গেট ড্রোন। প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের জন্য এমন ড্রোন ব্যবহার করা হয়ে থাকে। ভারতীয় নৌসেনা ও সেনাবাহিনী এই ড্রোন ব্যবহার করে। তবে উদ্ধার হওয়া ড্রোনটি আদৌ সেই ধরনের কোনও প্রতিরক্ষা-সম্পর্কিত ডিভাইস কি না, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ সূত্রে খবর, প্রয়োজন হলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে এবং ড্রোনটির প্রযুক্তিগত বিশ্লেষণ করা হবে।এদিকে জনপ্রিয় পর্যটনকেন্দ্রের এত কাছে এমন একটি রহস্যময় ড্রোন উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার