কলকাতা: ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে দুই নেতা আলোচনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত সবসময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং বর্তমান সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছে।
নরেন্দ্র মোদি আরও উল্লেখ করেন, এই পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে পণ্য ও জ্বালানির সরবরাহ যেন বাধাহীনভাবে চলতে পারে, সেদিকেও নজর রাখছে ভারত সরকার।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের এই আলোচনা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতার অংশ বলেও মনে করা হচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন