Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভুল শুধরে ফের ঘরে ফেরা! বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
ভুল শুধরে ফের ঘরে ফেরা! বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের

বসিরহাট: বিধানসভা ভোটের ঠিক আগে বসিরহাটের রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল। মোহভঙ্গ হওয়ায় বিজেপি ছেড়ে ফের পুরনো দল তৃণমূলে ফিরে এলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক তথা জাতীয় দলের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। রবিবার তাঁর সঙ্গেই শাসক শিবিরে যোগ দিলেন বসিরহাট ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি কাদের সর্দার এবং বসিরহাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থসারথি বসু-সহ একাধিক প্রভাবশালী নেতা।


তৃণমূলে প্রত্যাবর্তনের পর দীপেন্দু বিশ্বাস কার্যত স্বীকার করে নিয়েছেন যে, দল ছাড়ার সিদ্ধান্তটি ভুল ছিল। তিনি বলেন, “ফুটবলার হিসেবে আমি অনেক লড়াই করে নিজেকে গড়ে তুলেছি। লড়াই সবসময়ই আমার সঙ্গী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বসিরহাটের উন্নয়ন করছেন, সেই কর্মযজ্ঞের সাথী হতেই আমি ঘরে ফিরলাম।” বিধানসভা ভোটে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, দল তাঁকে যে দায়িত্ব দেবে, তিনি তা-ই নিষ্ঠার সঙ্গে পালন করবেন।


দলবদলের প্রেক্ষাপট

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন দীপেন্দু। কিন্তু একুশের ভোটে দল তাঁকে টিকিট না দেওয়ায় ক্ষোভ থেকে যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে। বিজেপি তাঁকে রাজ্য কমিটির স্থায়ী সদস্য করলেও সেখানে মন টেকেনি তাঁর। কয়েক মাসের মধ্যেই দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। রাজনৈতিক মহলের মতে, দীপেন্দুর এই প্রত্যাবর্তন বসিরহাটে ঘাসফুল শিবিরকে সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী করবে।


অন্যদিকে, রাজনৈতিক পরিবর্তনের এই হাওয়ায় শনিবারই আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন একদা বাম যুব নেতা প্রতীক উর রহমান। উত্তর থেকে দক্ষিণ— ভোটের মুখে হেভিওয়েটদের এই দলবদল রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিষয় : WestBengalElection ABHISEKH BANERJEE BIDHANSOBHAELECTION Dilip ghosh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভুল শুধরে ফের ঘরে ফেরা! বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বসিরহাট: বিধানসভা ভোটের ঠিক আগে বসিরহাটের রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল। মোহভঙ্গ হওয়ায় বিজেপি ছেড়ে ফের পুরনো দল তৃণমূলে ফিরে এলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক তথা জাতীয় দলের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। রবিবার তাঁর সঙ্গেই শাসক শিবিরে যোগ দিলেন বসিরহাট ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি কাদের সর্দার এবং বসিরহাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থসারথি বসু-সহ একাধিক প্রভাবশালী নেতা।তৃণমূলে প্রত্যাবর্তনের পর দীপেন্দু বিশ্বাস কার্যত স্বীকার করে নিয়েছেন যে, দল ছাড়ার সিদ্ধান্তটি ভুল ছিল। তিনি বলেন, “ফুটবলার হিসেবে আমি অনেক লড়াই করে নিজেকে গড়ে তুলেছি। লড়াই সবসময়ই আমার সঙ্গী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বসিরহাটের উন্নয়ন করছেন, সেই কর্মযজ্ঞের সাথী হতেই আমি ঘরে ফিরলাম।” বিধানসভা ভোটে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, দল তাঁকে যে দায়িত্ব দেবে, তিনি তা-ই নিষ্ঠার সঙ্গে পালন করবেন।দলবদলের প্রেক্ষাপট২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন দীপেন্দু। কিন্তু একুশের ভোটে দল তাঁকে টিকিট না দেওয়ায় ক্ষোভ থেকে যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে। বিজেপি তাঁকে রাজ্য কমিটির স্থায়ী সদস্য করলেও সেখানে মন টেকেনি তাঁর। কয়েক মাসের মধ্যেই দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। রাজনৈতিক মহলের মতে, দীপেন্দুর এই প্রত্যাবর্তন বসিরহাটে ঘাসফুল শিবিরকে সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী করবে।অন্যদিকে, রাজনৈতিক পরিবর্তনের এই হাওয়ায় শনিবারই আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন একদা বাম যুব নেতা প্রতীক উর রহমান। উত্তর থেকে দক্ষিণ— ভোটের মুখে হেভিওয়েটদের এই দলবদল রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার