Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ইডির অভিযোগে বড় স্বস্তি, ১৬ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার ইঙ্গিত ললিত মোদির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬
ইডির অভিযোগে বড় স্বস্তি, ১৬ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার ইঙ্গিত ললিত মোদির
ফাইল ছবি

প্রায় ১৬ বছর পর ভারতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আইপিএলের প্রাক্তন কমিশনার ললিত মোদি। ২০০৯ সালের আইপিএল আয়োজনকে ঘিরে ওঠা আর্থিক অনিয়ম ও ফেমা আইন লঙ্ঘনের মামলায় ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি পাওয়ার পরই দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। দীর্ঘদিন বিদেশে থাকার পর চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতেই ভারতে ফিরতে পারেন বলে জানিয়েছেন ললিত।


২০০৯ সালে লোকসভা নির্বাচনের কারণে আইপিএল ভারত থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়েছিল। সেই সময় বিদেশি সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনে নিয়ম ভাঙার অভিযোগ তোলে ইডি। তদন্তকারী সংস্থার দাবি ছিল, রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়াই বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাঠানো হয়েছিল। ২০১৮ সালে ইডি ললিত মোদি, তৎকালীন বিসিসিআই সভাপতি এন. শ্রীনিবাস-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছিল। তবে সাম্প্রতিক রায়ে ট্রাইব্যুনাল ইডির অভিযোগের বড় অংশই খারিজ করে দিয়েছে। তদন্তকারী সংস্থার সুপারিশ করা একাধিক শাস্তিও বাতিল করা হয়েছে। এই রায়ের পর ললিত মোদি দাবি করেছেন, তিনি বরাবরই আইপিএল এবং ভারতীয় ক্রিকেটের স্বার্থে কাজ করেছেন এবং কোনও বেআইনি কাজ করেননি। তাঁর কথায়, "সময়ই সবচেয়ে বড় বিচারক। ১৬ বছর পর সত্য সামনে এসেছে।"


দেশে ফেরার পরিকল্পনা নিয়েও মুখ খুলেছেন ললিত মোদি। তিনি জানিয়েছেন, অক্টোবর মাসে তাঁর নাতির জন্ম হওয়ার কথা। সেই পারিবারিক মুহূর্তের পর সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে ভারতে ফিরবেন তিনি। 

বিষয় : IPL IndianCricket sportsupdate BCCI iplfounder

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২২ জুলাই ২০২৬


ইডির অভিযোগে বড় স্বস্তি, ১৬ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার ইঙ্গিত ললিত মোদির

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image
প্রায় ১৬ বছর পর ভারতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আইপিএলের প্রাক্তন কমিশনার ললিত মোদি। ২০০৯ সালের আইপিএল আয়োজনকে ঘিরে ওঠা আর্থিক অনিয়ম ও ফেমা আইন লঙ্ঘনের মামলায় ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি পাওয়ার পরই দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। দীর্ঘদিন বিদেশে থাকার পর চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতেই ভারতে ফিরতে পারেন বলে জানিয়েছেন ললিত।২০০৯ সালে লোকসভা নির্বাচনের কারণে আইপিএল ভারত থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়েছিল। সেই সময় বিদেশি সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনে নিয়ম ভাঙার অভিযোগ তোলে ইডি। তদন্তকারী সংস্থার দাবি ছিল, রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়াই বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাঠানো হয়েছিল। ২০১৮ সালে ইডি ললিত মোদি, তৎকালীন বিসিসিআই সভাপতি এন. শ্রীনিবাস-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছিল। তবে সাম্প্রতিক রায়ে ট্রাইব্যুনাল ইডির অভিযোগের বড় অংশই খারিজ করে দিয়েছে। তদন্তকারী সংস্থার সুপারিশ করা একাধিক শাস্তিও বাতিল করা হয়েছে। এই রায়ের পর ললিত মোদি দাবি করেছেন, তিনি বরাবরই আইপিএল এবং ভারতীয় ক্রিকেটের স্বার্থে কাজ করেছেন এবং কোনও বেআইনি কাজ করেননি। তাঁর কথায়, "সময়ই সবচেয়ে বড় বিচারক। ১৬ বছর পর সত্য সামনে এসেছে।"দেশে ফেরার পরিকল্পনা নিয়েও মুখ খুলেছেন ললিত মোদি। তিনি জানিয়েছেন, অক্টোবর মাসে তাঁর নাতির জন্ম হওয়ার কথা। সেই পারিবারিক মুহূর্তের পর সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে ভারতে ফিরবেন তিনি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত