Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রক্ত পাচারের শিকড় কত গভীরে? ৭ ব্লাড ব্যাঙ্কের যোগের অভিযোগ, তদন্তে ৮ সদস্যের বিশেষ কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬
রক্ত পাচারের শিকড় কত গভীরে? ৭ ব্লাড ব্যাঙ্কের যোগের অভিযোগ, তদন্তে ৮ সদস্যের বিশেষ কমিটি
এ আই নির্মিত ছবি

রাজ্যজুড়ে রক্ত পাচারের অভিযোগ ঘিরে তদন্ত আরও জোরদার করল স্বাস্থ্য দপ্তর। এই চক্র কতটা বিস্তৃত এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারি সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে অন্তত সাতটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের নাম সামনে এসেছে, যাদের বিরুদ্ধে বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগ রয়েছে।


স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সাতটি ব্লাড ব্যাঙ্কের মধ্যে চারটির সমস্ত নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি তিনটি ব্লাড ব্যাঙ্ককে চলতি সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নথি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম অনুযায়ী, এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বা প্লাজমা পাঠানোর ক্ষেত্রে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এবং ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল দুই সংস্থারই লিখিত অনুমোদন বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কগুলি সেই নিয়ম না মেনেই ভিন রাজ্যে রক্ত পাঠাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। 


তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই চক্রের সঙ্গে শুধু রাজ্যের নয়, বাইরেরও কিছু প্রভাবশালী গোষ্ঠীর যোগ থাকতে পারে। সেই সম্ভাবনাও খতিয়ে দেখবে নবগঠিত তদন্ত কমিটি। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, একাধিক অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। তবে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছনো হবে না। সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : westbengal healthdepartment bloodtrafficking blookbankissue

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২২ জুলাই ২০২৬


রক্ত পাচারের শিকড় কত গভীরে? ৭ ব্লাড ব্যাঙ্কের যোগের অভিযোগ, তদন্তে ৮ সদস্যের বিশেষ কমিটি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image
রাজ্যজুড়ে রক্ত পাচারের অভিযোগ ঘিরে তদন্ত আরও জোরদার করল স্বাস্থ্য দপ্তর। এই চক্র কতটা বিস্তৃত এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারি সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে অন্তত সাতটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের নাম সামনে এসেছে, যাদের বিরুদ্ধে বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগ রয়েছে।স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সাতটি ব্লাড ব্যাঙ্কের মধ্যে চারটির সমস্ত নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি তিনটি ব্লাড ব্যাঙ্ককে চলতি সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নথি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম অনুযায়ী, এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বা প্লাজমা পাঠানোর ক্ষেত্রে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এবং ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল দুই সংস্থারই লিখিত অনুমোদন বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কগুলি সেই নিয়ম না মেনেই ভিন রাজ্যে রক্ত পাঠাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই চক্রের সঙ্গে শুধু রাজ্যের নয়, বাইরেরও কিছু প্রভাবশালী গোষ্ঠীর যোগ থাকতে পারে। সেই সম্ভাবনাও খতিয়ে দেখবে নবগঠিত তদন্ত কমিটি। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, একাধিক অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। তবে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছনো হবে না। সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত