Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে নতুন সংযোজন! ১৭ মিনিটের হাফটাইম, ১১ মিনিটের মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬
 বিশ্বকাপ ফাইনালে নতুন সংযোজন! ১৭ মিনিটের হাফটাইম, ১১ মিনিটের মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি সংগৃহীত

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে দেখা যাবে বিশেষ হাফটাইম সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে বিরতি নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে ফিফা জানিয়েছে, হাফটাইম হবে মোট ১৭ মিনিটের যা প্রচলিত ১৫ মিনিটের তুলনায় মাত্র ২ মিনিট বেশি।


ফিফার পরিকল্পনা অনুযায়ী, ১১ মিনিট থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাকি ৬ মিনিট ব্যয় হবে মাঠে মঞ্চ ও প্রযুক্তিগত সরঞ্জাম স্থাপন এবং অনুষ্ঠান শেষে সেগুলো দ্রুত সরিয়ে নেওয়ার কাজে। সবকিছু এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে ম্যাচ শুরুর আগে মাঠের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যায় এবং খেলোয়াড়রা নির্ধারিত সময়েই মাঠে ফিরতে পারেন। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে হাফটাইম ৩০ মিনিট পর্যন্ত হতে পারে বলে খবর প্রকাশিত হলেও, সর্বশেষ পরিকল্পনায় ফিফা ১৭ মিনিটের বিরতিকেই চূড়ান্ত করেছে। এই সিদ্ধান্তের ফলে ফুটবলের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি বিশ্বকাপ ফাইনালে নতুন মাত্রার বিনোদন যোগ করার চেষ্টা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।


বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার দর্শকদের নজর থাকবে ইতিহাসের প্রথম বিশ্বকাপ ফাইনালের হাফটাইম সাংস্কৃতিক অনুষ্ঠানেও।

বিষয় : Spain Argentina FiFAWorldCup2026 FINALMATCH HALFTIMESHOW

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৮ জুলাই ২০২৬


বিশ্বকাপ ফাইনালে নতুন সংযোজন! ১৭ মিনিটের হাফটাইম, ১১ মিনিটের মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে দেখা যাবে বিশেষ হাফটাইম সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে বিরতি নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে ফিফা জানিয়েছে, হাফটাইম হবে মোট ১৭ মিনিটের যা প্রচলিত ১৫ মিনিটের তুলনায় মাত্র ২ মিনিট বেশি।ফিফার পরিকল্পনা অনুযায়ী, ১১ মিনিট থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাকি ৬ মিনিট ব্যয় হবে মাঠে মঞ্চ ও প্রযুক্তিগত সরঞ্জাম স্থাপন এবং অনুষ্ঠান শেষে সেগুলো দ্রুত সরিয়ে নেওয়ার কাজে। সবকিছু এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে ম্যাচ শুরুর আগে মাঠের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যায় এবং খেলোয়াড়রা নির্ধারিত সময়েই মাঠে ফিরতে পারেন। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে হাফটাইম ৩০ মিনিট পর্যন্ত হতে পারে বলে খবর প্রকাশিত হলেও, সর্বশেষ পরিকল্পনায় ফিফা ১৭ মিনিটের বিরতিকেই চূড়ান্ত করেছে। এই সিদ্ধান্তের ফলে ফুটবলের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি বিশ্বকাপ ফাইনালে নতুন মাত্রার বিনোদন যোগ করার চেষ্টা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার দর্শকদের নজর থাকবে ইতিহাসের প্রথম বিশ্বকাপ ফাইনালের হাফটাইম সাংস্কৃতিক অনুষ্ঠানেও।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার