Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আর্জেন্টিনার কোচের পরিবারই নাকি স্পেনের সমর্থক! বিশ্বকাপ ফাইনালের আগে চর্চায় স্কালোনির ‘স্প্যানিশ’ যোগসূত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬
 আর্জেন্টিনার কোচের পরিবারই নাকি স্পেনের সমর্থক! বিশ্বকাপ ফাইনালের আগে চর্চায় স্কালোনির ‘স্প্যানিশ’ যোগসূত্র
FILE IMAGE

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা। মাঠের লড়াই শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির ব্যক্তিগত জীবন। কারণ, তাঁর স্ত্রী এলিসা মনতেরো স্পেনের নাগরিক এবং স্কালোনির দীর্ঘদিনের বসবাসও স্পেনে। সেই সূত্রেই সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন যে স্কালোনির পরিবারের অনেকেই নাকি স্পেনের সমর্থক। 


স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, স্কালোনি খেলোয়াড়ি জীবন ও কোচিং ক্যারিয়ারের বড় একটি সময় স্পেনে কাটিয়েছেন। সেখানেই পরিচয় ও পরবর্তীতে বিয়ে করেন এলিসা মনতেরোকে। তাঁদের দুই সন্তানও মূলত স্পেনেই বড় হয়েছে। ফলে পরিবারে স্প্যানিশ ফুটবলের প্রতি স্বাভাবিক টান থাকাটা অস্বাভাবিক নয়। তবে মাঠের লড়াইয়ে ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রভাব পড়বে না, এমন বার্তাই দিয়েছেন স্কালোনি। তিনি জানিয়েছেন, এখন তাঁর একমাত্র লক্ষ্য আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া। সমর্থকদের ভালোবাসাই দলকে অনুপ্রাণিত করছে বলেও মন্তব্য করেন তিনি। 


এই ফাইনালে আরেকটি আবেগঘন অধ্যায়ও রয়েছে। স্কালোনির প্রতিপক্ষ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে একসময় তাঁর কোচিং-শিক্ষক ছিলেন। ২০১৭ সালে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে স্কালোনি তাঁর কাছ থেকেই প্রশিক্ষণ নেন। এবার সেই শিক্ষক-শিষ্যই বিশ্বকাপের সর্বোচ্চ মঞ্চে একে অপরের প্রতিদ্বন্দ্বী। অর্থাৎ, মাঠের এক পাশে আর্জেন্টিনার দায়িত্বে স্কালোনি, অন্য পাশে তাঁর বহু স্মৃতিবিজড়িত স্পেন। পরিবারের আবেগ হয়তো স্পেনের দিকে ঝুঁকতে পারে, কিন্তু স্কালোনির লক্ষ্য একটাই আলবিসেলেস্তেদের হাতে আবারও বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়া।

বিষয় : worldcupfinal FiFAWorldCup2026 lionelscaloni argentiavsspain

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৮ জুলাই ২০২৬


আর্জেন্টিনার কোচের পরিবারই নাকি স্পেনের সমর্থক! বিশ্বকাপ ফাইনালের আগে চর্চায় স্কালোনির ‘স্প্যানিশ’ যোগসূত্র

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা। মাঠের লড়াই শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির ব্যক্তিগত জীবন। কারণ, তাঁর স্ত্রী এলিসা মনতেরো স্পেনের নাগরিক এবং স্কালোনির দীর্ঘদিনের বসবাসও স্পেনে। সেই সূত্রেই সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন যে স্কালোনির পরিবারের অনেকেই নাকি স্পেনের সমর্থক। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, স্কালোনি খেলোয়াড়ি জীবন ও কোচিং ক্যারিয়ারের বড় একটি সময় স্পেনে কাটিয়েছেন। সেখানেই পরিচয় ও পরবর্তীতে বিয়ে করেন এলিসা মনতেরোকে। তাঁদের দুই সন্তানও মূলত স্পেনেই বড় হয়েছে। ফলে পরিবারে স্প্যানিশ ফুটবলের প্রতি স্বাভাবিক টান থাকাটা অস্বাভাবিক নয়। তবে মাঠের লড়াইয়ে ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রভাব পড়বে না, এমন বার্তাই দিয়েছেন স্কালোনি। তিনি জানিয়েছেন, এখন তাঁর একমাত্র লক্ষ্য আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া। সমর্থকদের ভালোবাসাই দলকে অনুপ্রাণিত করছে বলেও মন্তব্য করেন তিনি। এই ফাইনালে আরেকটি আবেগঘন অধ্যায়ও রয়েছে। স্কালোনির প্রতিপক্ষ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে একসময় তাঁর কোচিং-শিক্ষক ছিলেন। ২০১৭ সালে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে স্কালোনি তাঁর কাছ থেকেই প্রশিক্ষণ নেন। এবার সেই শিক্ষক-শিষ্যই বিশ্বকাপের সর্বোচ্চ মঞ্চে একে অপরের প্রতিদ্বন্দ্বী। অর্থাৎ, মাঠের এক পাশে আর্জেন্টিনার দায়িত্বে স্কালোনি, অন্য পাশে তাঁর বহু স্মৃতিবিজড়িত স্পেন। পরিবারের আবেগ হয়তো স্পেনের দিকে ঝুঁকতে পারে, কিন্তু স্কালোনির লক্ষ্য একটাই আলবিসেলেস্তেদের হাতে আবারও বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়া।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার