পবিত্র শ্রাবণ মাস শুরু হচ্ছে ১৮ জুলাই থেকে। আর এই মাসের প্রথম সোমবার পড়েছে ২০ জুলাই। শিবভক্তদের কাছে শ্রাবণ সোমবারের গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয়, এই বিশেষ দিনে ভক্তিভরে মহাদেবের আরাধনা করলে তাঁর আশীর্বাদ লাভ করা যায়। তাই শ্রাবণ মাসের চারটি সোমবার ২০ জুলাই, ২৭ জুলাই, ৩ অগস্ট এবং ১০ অগস্ট দেশজুড়ে বহু মানুষ পালন করবেন ব্রত।
শ্রাবণ সোমবারে শুধু পুজো নয়, খাবারের ক্ষেত্রেও রয়েছে বিশেষ নিয়ম। ব্রত পালনকারীরা সাধারণত সাত্ত্বিক ও নিরামিষ খাবার গ্রহণ করেন। ফল, ফ্রুট স্যালাড, আলুর তৈরি নিরামিষ পদ, মিষ্টি আলু, কাঁচকলা, সাবুদানা খিচুড়ি, ক্ষীর কিংবা শামা চালের ভাত রাখা যেতে পারে খাবারের তালিকায়। অনেকে এই দিনে লুচি, পরোটার মতো খাবারও খেয়ে থাকেন। তবে রান্নায় পেঁয়াজ, রসুন ও অতিরিক্ত মশলা এড়িয়ে চলার রীতি রয়েছে। অন্যদিকে, শ্রাবণ সোমবারের ব্রতে কিছু খাবার থেকে বিরত থাকার নিয়মও রয়েছে। প্রচলিত রীতি অনুযায়ী, এই দিনে চাল, ডাল ও শস্যজাতীয় খাবার এড়িয়ে চলেন অনেকে। পাশাপাশি মাছ, মাংস, ডিম এবং মদ থেকেও দূরে থাকার কথা বলা হয়। পেঁয়াজ, রসুন, বেগুনের মতো কিছু খাবারও অনেকেই গ্রহণ করেন না।
জলে পড়লেই পাথর হয়ে যায় পাখি? আফ্রিকার 'লেক নেট্রন'-এর ভয়ঙ্কর রহস্য
শ্রাবণ মাসকে মহাদেবের প্রিয় মাস হিসেবে মনে করা হয়। আর সোমবার তাঁর আরাধনার বিশেষ দিন হওয়ায় এই তিথিতে উপবাস, পুজো এবং ভক্তির মাধ্যমে শিবের আশীর্বাদ পাওয়ার চেষ্টা করেন ভক্তরা। নিয়ম মেনে ব্রত পালন করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে এমনটাই প্রচলিত বিশ্বাস।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন