কাউন্টডাউন শুরু। আর কয়েক ঘণ্টার অপেক্ষার পরই পর্দা নামবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের। দীর্ঘ প্রতীক্ষার পর জানা যাবে, বিশ্বসেরা হওয়ার মুকুট উঠবে কার মাথায়। তবে ফাইনালের আগে ফিফা নিয়ে এসেছে এক অভিনব চমক।
বিশ্বকাপের ইতিহাসে এবার প্রথমবার চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ স্মারক আংটি। এতদিন বিশ্বকাপ ট্রফিই ছিল সাফল্যের প্রধান প্রতীক। এবার সেই ট্রফির পাশাপাশি জয়ী দলের ফুটবলারদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফার পরিকল্পনা অনুযায়ী, আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির প্রতীক, অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়। ফাইনালের পরপরই অধিনায়ক ও কোচের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হবে। পরে ফুটবলারদের জন্য তৈরি হবে ব্যক্তিগতভাবে সাজানো আংটি।
এদিকে ফাইনাল ঘিরে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই। একদিকে লিওনেল মেসির অভিজ্ঞতা, অন্যদিকে তরুণ তারকা লামিনে ইয়ামালের উত্থান দুই প্রজন্মের ফুটবল দর্শনের সংঘাত দেখতে মুখিয়ে গোটা বিশ্ব। আর্জেন্টিনা নাটকীয় লড়াইয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে স্পেনও দীর্ঘ অপেক্ষার পর ফের বিশ্বকাপের শেষ মঞ্চে পৌঁছেছে। দুই দলের মুখোমুখি লড়াই যে শুধু ট্রফির জন্য নয়, তা ইতিমধ্যেই স্পষ্ট। এখন অপেক্ষা শুধু শেষ বাঁশির। কে উঠবে বিশ্বচ্যাম্পিয়নের আসনে, আর কার হাতে উঠবে সেই ঐতিহাসিক আংটি সবকিছুর উত্তর মিলবে ফাইনালের রাতেই।
বিষয় : FIFA WorldCup Special Ring

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন