Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন। স্বপ্নভঙ্গের পর এবার এমবাপের শনিবারের অগ্নিপরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন। স্বপ্নভঙ্গের পর এবার এমবাপের শনিবারের অগ্নিপরীক্ষা
ছবি সংগৃহীত

"আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে খেলতেই পারিনি। টেকনিক্যালি ও ট্যাক্টিক্যালি আমরা বড্ড স্লো ছিলাম।" — ম্যাচ শেষে হতাশ ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। 

ইয়ামাল, ওয়ারজাবাল আর পরোর ম্যাজিকে চূর্ণ এমবাপের হ্যাটট্রিক ফাইনালের স্বপ্ন। 

ইউরো ২০২৪ এবং নেশনস লিগের পর এবার ২০২৬ ফুটবল বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে প্রতিবেশী ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিল এক সুশৃঙ্খল স্পেন। টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে এক হাই-ভোল্টেজ সেমিফাইনালে প্রতিবেশী ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে ১৬ বছর পর ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল স্পেন। ফরাসিদের বড় টুর্নামেন্ট থেকে বিদায় জানাল স্প্যানিশ আর্মাডা।

ম্যাচের ২২ মিনিটে ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ের মারাত্মক ভুলকে কাজে লাগান সবে ১৯-এ পা দেওয়া লামিনে ইয়ামাল। বক্সের ভেতর ইয়ামালকে ফাউল করায় পেনাল্টি পায় স্পেন। পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় টুর্নামেন্টের ৫ম গোলটি করেন মিকেল ওয়ারজাবাল। 

ঠিক ৫৮ মিনিট নাগাদ দানি ওলমোর সাথে দুর্দান্ত ওয়ান-টু-ওয়ান পাসিং সিকোয়েন্স থেকে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন পেড্রো পরো।তাঁর জোরালো শট ফরাসি গোলরক্ষককে পরাস্ত করে স্কোরলাইন করে ২-০।

বিশ্বের অন্যতম এক নম্বর দল ফ্রান্স পুরো ম্যাচে নিজেদের ছন্দ খুঁজেই পায়নি। স্প্যানিশ রক্ষণভাগের কড়া পাহাড়ায় বোতলবন্দী হয়ে ছিলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে।

টানা তৃতীয়বার ফাইনালে ওঠার ফরাসি স্বপ্ন চুরমার করে দিয়ে স্পেন এখন পাড়ি দিচ্ছে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে। আগামী রবিবার মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাযুদ্ধে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের। অন্যদিকে, এক বুক হতাশা নিয়ে আগামী শনিবার মিয়ামি গার্ডেন্সে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে নামবে এমবাপের ফ্রান্স।

১৬ বছর পর কি আবার স্পেনের হাতে উঠবে সোনালী ট্রফি? গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর এখন সেদিকেই। 

বিষয় : FiFAWorldCup2026 kylianmbappe lesbleus equipedefrance thirdplaceoff

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৫ জুলাই ২০২৬


ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন। স্বপ্নভঙ্গের পর এবার এমবাপের শনিবারের অগ্নিপরীক্ষা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image
"আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে খেলতেই পারিনি। টেকনিক্যালি ও ট্যাক্টিক্যালি আমরা বড্ড স্লো ছিলাম।" — ম্যাচ শেষে হতাশ ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। ইয়ামাল, ওয়ারজাবাল আর পরোর ম্যাজিকে চূর্ণ এমবাপের হ্যাটট্রিক ফাইনালের স্বপ্ন। ইউরো ২০২৪ এবং নেশনস লিগের পর এবার ২০২৬ ফুটবল বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে প্রতিবেশী ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিল এক সুশৃঙ্খল স্পেন। টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে এক হাই-ভোল্টেজ সেমিফাইনালে প্রতিবেশী ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে ১৬ বছর পর ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল স্পেন। ফরাসিদের বড় টুর্নামেন্ট থেকে বিদায় জানাল স্প্যানিশ আর্মাডা।ম্যাচের ২২ মিনিটে ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ের মারাত্মক ভুলকে কাজে লাগান সবে ১৯-এ পা দেওয়া লামিনে ইয়ামাল। বক্সের ভেতর ইয়ামালকে ফাউল করায় পেনাল্টি পায় স্পেন। পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় টুর্নামেন্টের ৫ম গোলটি করেন মিকেল ওয়ারজাবাল। ঠিক ৫৮ মিনিট নাগাদ দানি ওলমোর সাথে দুর্দান্ত ওয়ান-টু-ওয়ান পাসিং সিকোয়েন্স থেকে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন পেড্রো পরো।তাঁর জোরালো শট ফরাসি গোলরক্ষককে পরাস্ত করে স্কোরলাইন করে ২-০।বিশ্বের অন্যতম এক নম্বর দল ফ্রান্স পুরো ম্যাচে নিজেদের ছন্দ খুঁজেই পায়নি। স্প্যানিশ রক্ষণভাগের কড়া পাহাড়ায় বোতলবন্দী হয়ে ছিলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে।টানা তৃতীয়বার ফাইনালে ওঠার ফরাসি স্বপ্ন চুরমার করে দিয়ে স্পেন এখন পাড়ি দিচ্ছে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে। আগামী রবিবার মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাযুদ্ধে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের। অন্যদিকে, এক বুক হতাশা নিয়ে আগামী শনিবার মিয়ামি গার্ডেন্সে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে নামবে এমবাপের ফ্রান্স।১৬ বছর পর কি আবার স্পেনের হাতে উঠবে সোনালী ট্রফি? গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর এখন সেদিকেই। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার