Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডালাসে মহারণ! এমবাপে বনাম ইয়ামাল - বিশ্বকাপ ফাইনালের টিকিট কার হাতে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬
ডালাসে মহারণ! এমবাপে বনাম ইয়ামাল - বিশ্বকাপ ফাইনালের টিকিট কার হাতে?
এ আই নির্মিত ছবি

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালেই জমে উঠেছে ফাইনালের আবহ। ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন আজ মুখোমুখি হচ্ছে ফাইনালের টিকিটের লড়াইয়ে। যুক্তরাষ্ট্রের ডালাসে ভারতীয় সময় ১৫ জুলাই ভোর ১২টা ৩০ মিনিটে শুরু হবে মহারণ। জিতলেই সরাসরি বিশ্বকাপের ফাইনাল, আর হারলে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।


এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। শেষ ষোলোয় প্যারাগুয়েকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে দিদিয়ে দেশঁর দল। অন্যদিকে, স্পেনও একের পর এক কঠিন পরীক্ষায় পাশ করে এসেছে। পর্তুগালকে হারিয়ে শেষ আটে ওঠার পর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। তবে এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালের দ্বৈরথ। ফ্রান্সের আক্রমণের প্রধান অস্ত্র এমবাপেকে ঘিরে ফিটনেস নিয়ে কিছুটা জল্পনা থাকলেও কোচ দেশঁ জানিয়েছেন, তিনি পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে মাত্র ১৯ বছর বয়সী ইয়ামাল স্পষ্ট জানিয়েছেন, জীবনের অন্যতম বড় ম্যাচ খেলতে নামলেও কোনও চাপ অনুভব করছেন না।


মধ্যমাঠের দখল, দ্রুত পাল্টা আক্রমণ এবং রক্ষণভাগের দৃঢ়তা এই তিন বিভাগেই নির্ধারিত হতে পারে ম্যাচের ভাগ্য। ফ্রান্স যেখানে গতি ও শারীরিক শক্তির উপর ভরসা করছে, সেখানে স্পেনের প্রধান অস্ত্র নিখুঁত পাসিং, বলের দখল এবং আক্রমণভাগের সৃজনশীলতা। ফলে ৯০ মিনিট জুড়ে ট্যাকটিক্যাল লড়াইও হতে চলেছে সমান উত্তেজনাপূর্ণ। এবারের বিশ্বকাপের শেষ চারেও রয়েছে চার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন - ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফলে শিরোপার লড়াই এখন আরও মর্যাদাপূর্ণ। কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ আজ ডালাসের দিকে। শেষ হাসি কি এমবাপের ফ্রান্স হাসবে, নাকি ইয়ামালের স্পেন লিখবে নতুন ইতিহাস? তার উত্তর মিলবে আজকের মহারণেই।

বিষয় : Football mbappe FiFAWorldCup2026 lamineyamal francevsspain worldcupsemifinal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


ডালাসে মহারণ! এমবাপে বনাম ইয়ামাল - বিশ্বকাপ ফাইনালের টিকিট কার হাতে?

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালেই জমে উঠেছে ফাইনালের আবহ। ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন আজ মুখোমুখি হচ্ছে ফাইনালের টিকিটের লড়াইয়ে। যুক্তরাষ্ট্রের ডালাসে ভারতীয় সময় ১৫ জুলাই ভোর ১২টা ৩০ মিনিটে শুরু হবে মহারণ। জিতলেই সরাসরি বিশ্বকাপের ফাইনাল, আর হারলে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। শেষ ষোলোয় প্যারাগুয়েকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে দিদিয়ে দেশঁর দল। অন্যদিকে, স্পেনও একের পর এক কঠিন পরীক্ষায় পাশ করে এসেছে। পর্তুগালকে হারিয়ে শেষ আটে ওঠার পর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। তবে এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালের দ্বৈরথ। ফ্রান্সের আক্রমণের প্রধান অস্ত্র এমবাপেকে ঘিরে ফিটনেস নিয়ে কিছুটা জল্পনা থাকলেও কোচ দেশঁ জানিয়েছেন, তিনি পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে মাত্র ১৯ বছর বয়সী ইয়ামাল স্পষ্ট জানিয়েছেন, জীবনের অন্যতম বড় ম্যাচ খেলতে নামলেও কোনও চাপ অনুভব করছেন না।মধ্যমাঠের দখল, দ্রুত পাল্টা আক্রমণ এবং রক্ষণভাগের দৃঢ়তা এই তিন বিভাগেই নির্ধারিত হতে পারে ম্যাচের ভাগ্য। ফ্রান্স যেখানে গতি ও শারীরিক শক্তির উপর ভরসা করছে, সেখানে স্পেনের প্রধান অস্ত্র নিখুঁত পাসিং, বলের দখল এবং আক্রমণভাগের সৃজনশীলতা। ফলে ৯০ মিনিট জুড়ে ট্যাকটিক্যাল লড়াইও হতে চলেছে সমান উত্তেজনাপূর্ণ। এবারের বিশ্বকাপের শেষ চারেও রয়েছে চার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন - ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফলে শিরোপার লড়াই এখন আরও মর্যাদাপূর্ণ। কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ আজ ডালাসের দিকে। শেষ হাসি কি এমবাপের ফ্রান্স হাসবে, নাকি ইয়ামালের স্পেন লিখবে নতুন ইতিহাস? তার উত্তর মিলবে আজকের মহারণেই।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার