Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জল নামাতে ঝিল পরিষ্কার, পাঁকের নীচে মিলল পচাগলা দেহ! রহস্য ঘিরে চাঞ্চল্য বামনগাছিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬
জল নামাতে ঝিল পরিষ্কার, পাঁকের নীচে মিলল পচাগলা দেহ! রহস্য ঘিরে চাঞ্চল্য বামনগাছিতে
ছবি সংগৃহীত

ঝিল পরিষ্কার করতে গিয়েই চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনার বামনগাছিতে উদ্ধার হল একটি পচাগলা দেহ। শনিবার সকালে স্থানীয় ঝিল পরিষ্কারের কাজ চলাকালীন শ্রমিকদের নজরে আসে দেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।


স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বামনগাছির নিত্যানন্দ সরণি-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে নিকাশি সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঝিলটি বছরের পর বছর পরিষ্কার না হওয়ায় পাঁক জমে রয়েছে। সামান্য বৃষ্টিতেই জল উপচে পড়ে রাস্তাঘাটে। এই পরিস্থিতিতে শনিবার সকালে পঞ্চায়েতের উদ্যোগে মেশিন নামিয়ে ঝিল পরিষ্কারের কাজ শুরু হয়। কাজ চলাকালীন হঠাৎই ঝিলের মধ্যে একটি পচাগলা দেহ দেখতে পান শ্রমিকরা। সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে পুলিশে খবর দেওয়া হয়।


পুলিশের প্রাথমিক অনুমান, মৃতদেহটি বেশ কয়েক সপ্তাহ, এমনকি দু’মাসেরও বেশি সময় ধরে ঝিলের মধ্যে পড়ে থাকতে পারে। দেহটি এতটাই পচে গিয়েছে যে মৃত ব্যক্তি নারী না পুরুষ, তা-ও প্রথমে স্পষ্ট বোঝা যায়নি। পরে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি কোনও পুরুষের দেহ হতে পারে। তবে পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় সম্প্রতি কোনও ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর নেই। সেই কারণে মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নাও হতে পারেন বলে মনে করা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


বামনগাছি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তাঁকে খুন করা হয়েছে কি না, নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিশ।

বিষয় : PoliceInvestigation mysterydeath bengalcrime bamungachi deadbodyrecovered

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১১ জুলাই ২০২৬


জল নামাতে ঝিল পরিষ্কার, পাঁকের নীচে মিলল পচাগলা দেহ! রহস্য ঘিরে চাঞ্চল্য বামনগাছিতে

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image
ঝিল পরিষ্কার করতে গিয়েই চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনার বামনগাছিতে উদ্ধার হল একটি পচাগলা দেহ। শনিবার সকালে স্থানীয় ঝিল পরিষ্কারের কাজ চলাকালীন শ্রমিকদের নজরে আসে দেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বামনগাছির নিত্যানন্দ সরণি-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে নিকাশি সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঝিলটি বছরের পর বছর পরিষ্কার না হওয়ায় পাঁক জমে রয়েছে। সামান্য বৃষ্টিতেই জল উপচে পড়ে রাস্তাঘাটে। এই পরিস্থিতিতে শনিবার সকালে পঞ্চায়েতের উদ্যোগে মেশিন নামিয়ে ঝিল পরিষ্কারের কাজ শুরু হয়। কাজ চলাকালীন হঠাৎই ঝিলের মধ্যে একটি পচাগলা দেহ দেখতে পান শ্রমিকরা। সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে পুলিশে খবর দেওয়া হয়।পুলিশের প্রাথমিক অনুমান, মৃতদেহটি বেশ কয়েক সপ্তাহ, এমনকি দু’মাসেরও বেশি সময় ধরে ঝিলের মধ্যে পড়ে থাকতে পারে। দেহটি এতটাই পচে গিয়েছে যে মৃত ব্যক্তি নারী না পুরুষ, তা-ও প্রথমে স্পষ্ট বোঝা যায়নি। পরে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি কোনও পুরুষের দেহ হতে পারে। তবে পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় সম্প্রতি কোনও ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর নেই। সেই কারণে মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নাও হতে পারেন বলে মনে করা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।বামনগাছি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তাঁকে খুন করা হয়েছে কি না, নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার