Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘সরকার পাশে দাঁড়িয়েছে, কিন্তু ছেলের শূন্যতা যাবে না’, মুখ্যমন্ত্রীর সামনে আক্ষেপ ইন্দ্রজিতের বাবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬
 ‘সরকার পাশে দাঁড়িয়েছে, কিন্তু ছেলের শূন্যতা যাবে না’, মুখ্যমন্ত্রীর সামনে আক্ষেপ ইন্দ্রজিতের বাবার
ছবি সংগৃহীত

ছয় দিন কেটে গেলেও ক্ষত এখনও তাজা। সন্তানের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না বারুইপুরের নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা-মা। চোখের জল থামছে না তাঁদের। শনিবার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে ইন্দ্রজিতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সাক্ষাতের পর ইন্দ্রজিতের বাবা বলেন, “সরকারের তরফে খাবারের ব্যবস্থা করা হয়েছে। টাকাও দিয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, টাকা গুছিয়ে রাখতে। আমার বড় ছেলেকে চাকরি দিয়েছেন। বার্ধক্যভাতা ও অন্নপূর্ণা যোজনার ব্যবস্থাও করে দিয়েছেন। কিন্তু ছেলেকে তো আর পাব না।” কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। 


রাজ্য রাজনীতিতে মমতাকে তোপ অগ্নিমিত্রার


ঘটনার ভয়াবহতা মনে করে তাঁর অভিযোগ, “আমি বারবার বারণ করলাম। তাও ওরা কোনও কথা শুনল না। জোর করে টেনে নিয়ে গেল। কিছু বলার সুযোগ দিল না।” ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী জানান, এই শোকের সময়ে সরকার তাঁদের পাশে রয়েছে। সরকারের তরফে নিহত যুবকের বাবা ও মায়ের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্দ্রজিতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার কথাও জানানো হয়েছে। সূর্যপুর পুলিশ ফাঁড়িতে তাঁর পোস্টিং হবে বলে খবর।


গণপিটুনির সময় দুষ্কৃতীদের হামলায় ইন্দ্রজিতের বাড়ির ক্ষতি হয়েছিল। সেই বাড়ি সংস্কারের কাজও প্রশাসনের তরফে করে দেওয়া হয়েছে। এছাড়াও বাবার জন্য বার্ধক্যভাতা এবং মায়ের জন্য অন্নপূর্ণা যোজনার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী বলেন, “ইন্দ্রজিৎকে ফিরিয়ে দিতে পারব না। তবে খুনিদের চরম শাস্তি হবে।” এদিকে, ইন্দ্রজিৎ হত্যাকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

বিষয় : South24Parganas WestBengalPolitics suvendu adhikari indrajitmandal justiceforindrajit

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১১ জুলাই ২০২৬


‘সরকার পাশে দাঁড়িয়েছে, কিন্তু ছেলের শূন্যতা যাবে না’, মুখ্যমন্ত্রীর সামনে আক্ষেপ ইন্দ্রজিতের বাবার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image
ছয় দিন কেটে গেলেও ক্ষত এখনও তাজা। সন্তানের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না বারুইপুরের নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা-মা। চোখের জল থামছে না তাঁদের। শনিবার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে ইন্দ্রজিতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সাক্ষাতের পর ইন্দ্রজিতের বাবা বলেন, “সরকারের তরফে খাবারের ব্যবস্থা করা হয়েছে। টাকাও দিয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, টাকা গুছিয়ে রাখতে। আমার বড় ছেলেকে চাকরি দিয়েছেন। বার্ধক্যভাতা ও অন্নপূর্ণা যোজনার ব্যবস্থাও করে দিয়েছেন। কিন্তু ছেলেকে তো আর পাব না।” কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। রাজ্য রাজনীতিতে মমতাকে তোপ অগ্নিমিত্রারঘটনার ভয়াবহতা মনে করে তাঁর অভিযোগ, “আমি বারবার বারণ করলাম। তাও ওরা কোনও কথা শুনল না। জোর করে টেনে নিয়ে গেল। কিছু বলার সুযোগ দিল না।” ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী জানান, এই শোকের সময়ে সরকার তাঁদের পাশে রয়েছে। সরকারের তরফে নিহত যুবকের বাবা ও মায়ের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্দ্রজিতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার কথাও জানানো হয়েছে। সূর্যপুর পুলিশ ফাঁড়িতে তাঁর পোস্টিং হবে বলে খবর।গণপিটুনির সময় দুষ্কৃতীদের হামলায় ইন্দ্রজিতের বাড়ির ক্ষতি হয়েছিল। সেই বাড়ি সংস্কারের কাজও প্রশাসনের তরফে করে দেওয়া হয়েছে। এছাড়াও বাবার জন্য বার্ধক্যভাতা এবং মায়ের জন্য অন্নপূর্ণা যোজনার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী বলেন, “ইন্দ্রজিৎকে ফিরিয়ে দিতে পারব না। তবে খুনিদের চরম শাস্তি হবে।” এদিকে, ইন্দ্রজিৎ হত্যাকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার