কোচবিহারে ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির গলাকাটা দেহ, নেপথ্যে প্রেম না কি জমি বিবাদ?
রাজ্যে যখন দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে সাজ সাজ রব, ঠিক তখনই কোচবিহারের মাথাভাঙায় এক নৃশংস হত্যাকাণ্ডের খবর সামনে এল। বুধবার সকালে মাথাভাঙা ২ ব্লকের পারডুবি পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায় নিজ গৃহ থেকেই উদ্ধার হল এক বৃদ্ধ দম্পতির গলাকাটা দেহ। [TECHTARANGA-POST:8530]মৃতদের নাম রহিম উদ্দিন বস্তাদার (৬০) এবং আসিয়া বিবি (৫০)। শোওয়ার ঘরে দম্পতির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বুধবার ভোররাত নাগাদ ধারালো অস্ত্র দিয়ে প্রথমে বৃদ্ধ এবং পরে তাঁর স্ত্রীকে খুন করা হয়েছে।[TECHTARANGA-POST:8529]তবে এই জোড়া খুনের প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। স্থানীয় সূত্রে মূলত দুটি বিষয় উঠে আসছে। মৃতের পরিবারের একাংশের অভিযোগ, তাঁদের নাতির সঙ্গে প্রতিবেশী এক তরুণীর প্রেমের সম্পর্ক নিয়ে বিবাদ চলছিল। ওই তরুণীর পরিবার নাতির সঙ্গে সম্পর্কচ্ছেদ না করলে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল বলে দাবি করা হচ্ছে। [TECHTARANGA-POST:8527]অন্যদিকে, রহিমের সঙ্গে তাঁর বোনের পরিবারের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিবাদ ছিল বলেও জানা গিয়েছে। বোনের পরিবারের সঙ্গে এই বিবাদের জেরেও খুন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ব্যক্তিগত শত্রুতা না কি পারিবারিক কলহ— ঠিক কোন কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ।