তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। পকসো মামলায় অভিযুক্ত এক ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে স্ত্রী, দুই সন্তান এবং অভিযোগকারিণী নাবালিকা-সহ মোট ৬ জনকে খুন করেছেন বলে অভিযোগ। অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম রাজকুমার (৩৫)। গত ১৬ মে তাঁর বিরুদ্ধে এক নাবালিকা যৌন হেনস্তার অভিযোগ দায়ের করে। অভিযোগ ছিল, নাবালিকার কোচিং সেন্টারে যাতায়াতের সময় তাঁকে অনুসরণ করা, কুপ্রস্তাব দেওয়া এবং যৌন হেনস্তা করার। মামলার পর কিছুদিন পলাতক থাকার পর সম্প্রতি আদালত থেকে আগাম জামিন পান তিনি। অভিযোগ, শুক্রবার রাত পর্যন্ত স্বাভাবিক আচরণ করলেও গভীর রাতে প্রথমে নিজের চার বছর ও এক বছর বয়সি দুই শিশুপুত্রকে খুন করেন রাজকুমার। প্রাথমিক অনুমান, ঘুমন্ত অবস্থাতেই দুই শিশুকে হত্যা করা হয়। এরপর স্ত্রী পার্বতীর উপর হামলা চালিয়ে তাঁকেও খুন করেন বলে অভিযোগ।
কোটি কোটি টাকার দুর্নীতিতে গা ঢাকা দিলেন প্রাক্তন পুরপ্রধান!
পুলিশের দাবি, এরপর অভিযুক্ত সোজা চলে যান অভিযোগকারিণী নাবালিকার বাড়িতে। সেখানে গিয়ে প্রথমে নাবালিকার মা ও ঠাকুমাকে খুন করেন। তারপর নাবালিকাকে গাড়িতে তুলে অন্যত্র নিয়ে গিয়ে তাঁকেও হত্যা করেন বলে অভিযোগ। টানা ছয়টি খুনের পর অভিযুক্ত নিজের বাবাকে ফোন করে গোটা ঘটনার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
এমনকি আত্মহত্যার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। ফোনালাপের পরই মোবাইল ফোন বন্ধ করে দেন রাজকুমার। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযুক্তকে ধরতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। একাধিক ঘটনাস্থল ঘিরে শুরু হয়েছে তদন্ত। কী কারণে আচমকা এমন নৃশংস হত্যালীলা চালালেন রাজকুমার, তার উত্তর এখনও অজানা।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন