Hidden Stories (বাংলা)

খাস কলকাতায় ‘লাভ জেহাদ’! নাবালিকাকে জোর করে বিয়ে, হাতেনাতে ধরা পড়ল যুবক

কলকাতা: তিলোত্তমার বুকে চরম শোরগোল! খাস কলকাতার জোড়াবাগান এলাকায় ১৬ বছরের এক হিন্দু নাবালিকাকে জোর করে বিয়ে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তথাকথিত ‘লাভ জেহাদে’র এই ঘটনায় অভিযোগের তির আরমান আলম নামের এক স্থানীয় মুসলিম তরুণের দিকে। অপহরণের পর দেড় দিন নিখোঁজ থাকার পর অবশেষে হাওড়ার সলপ মোড় থেকে উদ্ধার করা হয়েছে নাবালিকাকে। পুলিশের দ্রুত পদক্ষেপে অভিযুক্ত তরুণকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।[TECHTARANGA-POST:11177]ঘটনার সূত্রপাত জোড়াবাগান থানা এলাকায়। নাবালিকার অভিভাবক দীপক শর্মা জোড়াবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, গত ১৯ তারিখ ১৬ বছরের মেয়েটিকে ভয় দেখিয়ে ও বলপ্রয়োগ করে তুলে নিয়ে যায় অভিযুক্ত আরমান আলম। এরপর এলাকা থেকে চম্পট দেয় সে। দেড় দিন ধরে মেয়েকে হন্যে হয়ে খুঁজেও না পেয়ে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন পরিবার। জোড়াবাগান থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সাহায্যে লোকেশন ট্র্যাক করে হাওড়ার ডোমজুড় সংলগ্ন সলপ মোড় থেকে মেয়েটিকে উদ্ধার করে। হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্ত আরমানকে।[TECHTARANGA-POST:11178]উদ্ধারের পরেই নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে এবং আদালতে নিয়ম মেনে তার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে নাবালিকাকে জোরপূর্বক ধর্মান্তরিত করার পরিকল্পনা ছিল অভিযুক্তের। ধৃত আরমানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক কঠোর ধারা ছাড়াও পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে জোড়াবাগান থানার পুলিশ। প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের অপরাধমূলক চক্রান্ত কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

খাস কলকাতায় ‘লাভ জেহাদ’! নাবালিকাকে জোর করে বিয়ে, হাতেনাতে ধরা পড়ল যুবক