Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রেমিকার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের! সাতসকালে রক্তারক্তি সোদপুরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬
প্রেমিকার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের! সাতসকালে রক্তারক্তি সোদপুরে
ছবি সংগৃহীত

সোদপুর: সাতসকালে প্রকাশ্য রাস্তায় এক মর্মান্তিক ও হাড়হিম করা হত্যাকাণ্ডের সাক্ষী থাকল সোদপুর। ভরা বাজারে প্রেমিকার গলার নলি কেটে খুন করার পর নিজের বুকেও ছুরি চালাল এক যুবক। বুধবার সকালে সোদপুরের ফিউচার গেটের সামনে এই পৈশাচিক ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মহিলার, অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিযুক্ত প্রেমিক। সাতসকালে এই রক্তারক্তি কাণ্ডকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম গীতা দাস (৪০) এবং তাঁর প্রেমিক তথা অভিযুক্ত যুবকের নাম সুভাষ দাস (৪৫)। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে দুজনে ফিউচার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। আচমকাই সুভাষ পকেট থেকে একটি ধারালো ছুরি বার করে গীতার ওপর চড়াও হয় এবং তাঁর গলায় কোপ বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন গীতা। সেই চিৎকার শুনে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও দোকানদার ছুটে এসে সুভাষকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু উন্মত্ত সুভাষ উল্টে তাঁদের দিকেও ছুরি নিয়ে তেড়ে যায় এবং হামলা চালানোর চেষ্টা করে। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের শরীরে একের পর এক ছুরি চালাতে শুরু করে সুভাষ। রক্তে ভেসে যায় চারপাশ।


স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দু’জনকেই উদ্ধার করে কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গীতা দাসকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় সুভাষ দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। স্থানীয় এক চা বিক্রেতা জানান, সকালে দোকান খোলার পরই চোখের সামনে এই নারকীয় দৃশ্য দেখতে পান তিনি। তাঁরা কেউই এই এলাকার বাসিন্দা নন বলেই দাবি স্থানীয়দের। পাশেই একটি বড় পুকুর থাকায় প্রতিদিন বহিরাগত যুবক-যুবতীদের আনাগোনা এবং নেশার আসর বসে বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা। এই নৃশংস খুনের নেপথ্যে পুরনো কোনও পারিবারিক বিবাদ নাকি পরকীয়া বা ত্রিকোণ প্রেমের টানাপোড়েন রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিষয় : CrimeNews SHOCKINGNEWS BengalCrime sodepurmurder

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৮ জুলাই ২০২৬


প্রেমিকার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের! সাতসকালে রক্তারক্তি সোদপুরে

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image
সোদপুর: সাতসকালে প্রকাশ্য রাস্তায় এক মর্মান্তিক ও হাড়হিম করা হত্যাকাণ্ডের সাক্ষী থাকল সোদপুর। ভরা বাজারে প্রেমিকার গলার নলি কেটে খুন করার পর নিজের বুকেও ছুরি চালাল এক যুবক। বুধবার সকালে সোদপুরের ফিউচার গেটের সামনে এই পৈশাচিক ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মহিলার, অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিযুক্ত প্রেমিক। সাতসকালে এই রক্তারক্তি কাণ্ডকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম গীতা দাস (৪০) এবং তাঁর প্রেমিক তথা অভিযুক্ত যুবকের নাম সুভাষ দাস (৪৫)। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে দুজনে ফিউচার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। আচমকাই সুভাষ পকেট থেকে একটি ধারালো ছুরি বার করে গীতার ওপর চড়াও হয় এবং তাঁর গলায় কোপ বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন গীতা। সেই চিৎকার শুনে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও দোকানদার ছুটে এসে সুভাষকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু উন্মত্ত সুভাষ উল্টে তাঁদের দিকেও ছুরি নিয়ে তেড়ে যায় এবং হামলা চালানোর চেষ্টা করে। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের শরীরে একের পর এক ছুরি চালাতে শুরু করে সুভাষ। রক্তে ভেসে যায় চারপাশ।স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দু’জনকেই উদ্ধার করে কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গীতা দাসকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় সুভাষ দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। স্থানীয় এক চা বিক্রেতা জানান, সকালে দোকান খোলার পরই চোখের সামনে এই নারকীয় দৃশ্য দেখতে পান তিনি। তাঁরা কেউই এই এলাকার বাসিন্দা নন বলেই দাবি স্থানীয়দের। পাশেই একটি বড় পুকুর থাকায় প্রতিদিন বহিরাগত যুবক-যুবতীদের আনাগোনা এবং নেশার আসর বসে বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা। এই নৃশংস খুনের নেপথ্যে পুরনো কোনও পারিবারিক বিবাদ নাকি পরকীয়া বা ত্রিকোণ প্রেমের টানাপোড়েন রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার