Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ওয়াকফ বোর্ডে এবার ২ হিন্দু সদস্য! নতুন আইনে প্রথম নজির গড়ল মধ্যপ্রদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬
ওয়াকফ বোর্ডে এবার ২ হিন্দু সদস্য! নতুন আইনে প্রথম নজির গড়ল মধ্যপ্রদেশ
ছবি সংগৃহীত

দেশের প্রথম রাজ্য হিসেবে সংশোধিত ওয়াকফ আইনের অধীনে নতুন ওয়াকফ বোর্ড গঠন করল মধ্যপ্রদেশ। মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বে গঠিত ১০ সদস্যের নতুন বোর্ডে দু'জন হিন্দু সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন আইনে অমুসলিম সদস্য রাখার বিধান কার্যকর করে এই প্রথম কোনও রাজ্য এমন পদক্ষেপ নিল।


নবগঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সানওয়ার প্যাটেলকে। বোর্ডের দুই হিন্দু সদস্য হলেন মনোজ মালপানি এবং অনিমেষ ভার্গব। এছাড়াও বোর্ডে রয়েছেন নাজমা হেপাতুল্লা, ফাইজান খান, ফতেমা চৌধুরী, সাহিস্তা সুলতান-সহ একাধিক সদস্য। উল্লেখযোগ্যভাবে, নতুন বোর্ডে মহিলা প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইন অনুযায়ী, ওয়াকফ বোর্ডের সমস্ত সদস্যের মুসলিম হওয়া আর বাধ্যতামূলক নয়। একই সঙ্গে বোর্ড গঠনের ক্ষমতা রাজ্য সরকারের হাতে দেওয়া হয়েছে। নতুন আইনে সর্বাধিক দু'জন অমুসলিম সদস্যকে বোর্ডে রাখার সুযোগ রয়েছে। সেই বিধান কার্যকর করেই মধ্যপ্রদেশ সরকার এই নতুন বোর্ড গঠন করেছে।


তবে এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ওয়াকফ বোর্ড একটি ধর্মীয় প্রতিষ্ঠান। তাই সেখানে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির কোনও যৌক্তিকতা নেই। তাঁদের প্রশ্ন, অন্যান্য ধর্মীয় বোর্ডে যখন ভিন্ন ধর্মের প্রতিনিধিদের রাখা হয় না, তখন ওয়াকফ বোর্ডের ক্ষেত্রেই বা ব্যতিক্রম কেন? অন্যদিকে সরকারের যুক্তি, ওয়াকফ বোর্ড বিভিন্ন ধর্মের মানুষের সম্পত্তি সংক্রান্ত বিষয়েও দাবি ও প্রশাসনিক সিদ্ধান্ত নেয়। তাই ধর্মনিরপেক্ষ ব্যবস্থায় বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তি অস্বাভাবিক নয়। এই আইনকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হলেও এখনও পর্যন্ত এর উপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।

বিষয় : madhyapradesh WAQFBOARD WAQFAMENDMENT MOHANYADAV

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬


ওয়াকফ বোর্ডে এবার ২ হিন্দু সদস্য! নতুন আইনে প্রথম নজির গড়ল মধ্যপ্রদেশ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image
দেশের প্রথম রাজ্য হিসেবে সংশোধিত ওয়াকফ আইনের অধীনে নতুন ওয়াকফ বোর্ড গঠন করল মধ্যপ্রদেশ। মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বে গঠিত ১০ সদস্যের নতুন বোর্ডে দু'জন হিন্দু সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন আইনে অমুসলিম সদস্য রাখার বিধান কার্যকর করে এই প্রথম কোনও রাজ্য এমন পদক্ষেপ নিল।নবগঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সানওয়ার প্যাটেলকে। বোর্ডের দুই হিন্দু সদস্য হলেন মনোজ মালপানি এবং অনিমেষ ভার্গব। এছাড়াও বোর্ডে রয়েছেন নাজমা হেপাতুল্লা, ফাইজান খান, ফতেমা চৌধুরী, সাহিস্তা সুলতান-সহ একাধিক সদস্য। উল্লেখযোগ্যভাবে, নতুন বোর্ডে মহিলা প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইন অনুযায়ী, ওয়াকফ বোর্ডের সমস্ত সদস্যের মুসলিম হওয়া আর বাধ্যতামূলক নয়। একই সঙ্গে বোর্ড গঠনের ক্ষমতা রাজ্য সরকারের হাতে দেওয়া হয়েছে। নতুন আইনে সর্বাধিক দু'জন অমুসলিম সদস্যকে বোর্ডে রাখার সুযোগ রয়েছে। সেই বিধান কার্যকর করেই মধ্যপ্রদেশ সরকার এই নতুন বোর্ড গঠন করেছে।তবে এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ওয়াকফ বোর্ড একটি ধর্মীয় প্রতিষ্ঠান। তাই সেখানে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির কোনও যৌক্তিকতা নেই। তাঁদের প্রশ্ন, অন্যান্য ধর্মীয় বোর্ডে যখন ভিন্ন ধর্মের প্রতিনিধিদের রাখা হয় না, তখন ওয়াকফ বোর্ডের ক্ষেত্রেই বা ব্যতিক্রম কেন? অন্যদিকে সরকারের যুক্তি, ওয়াকফ বোর্ড বিভিন্ন ধর্মের মানুষের সম্পত্তি সংক্রান্ত বিষয়েও দাবি ও প্রশাসনিক সিদ্ধান্ত নেয়। তাই ধর্মনিরপেক্ষ ব্যবস্থায় বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তি অস্বাভাবিক নয়। এই আইনকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হলেও এখনও পর্যন্ত এর উপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার