Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রাইমারি স্কুল কাউন্সিলেও জালিয়াতি! চেকবুক লুঠ করে ১ কোটি ১৭ লক্ষ গায়েব, পুলিশের জালে ২ মহিলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬
প্রাইমারি স্কুল কাউন্সিলেও জালিয়াতি! চেকবুক লুঠ করে ১ কোটি ১৭ লক্ষ গায়েব, পুলিশের জালে ২ মহিলা
ছবি সংগৃহীত

শিলিগুড়ি: বঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর এবার আরও এক চাঞ্চল্যকর প্রাতিষ্ঠানিক দুর্নীতির পর্দা ফাঁস হলো। তৃণমূল কংগ্রেস জমানার একাধিক কেলেঙ্কারির মাঝেই এবার খোদ প্রাইমারি স্কুল কাউন্সিলের চেকবুক জালিয়াতি করে কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার মারাত্মক অভিযোগ সামনে এসেছে। 


সই জাল এবং প্রাপকের নাম বদল করে সরকারি কোষাগার থেকে ১ কোটি ১৭ লক্ষ টাকা জালিয়াতির ঘটনায় চলতি সপ্তাহে দু’জন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম আলপনা সাহা এবং প্রতিমা সরকার। তদন্তকারীরা জানতে পেরেছেন, এই জালিয়াতি চক্রের মাস্টারমাইন্ড তথা মূল অভিযুক্ত এখনও বেপাত্তা। গত ৬ মে শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান দিলীপকুমার রায় শিলিগুড়ি থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করার পরেই তদন্তে নেমে পুলিশ এই বিশাল চুরির হদিশ পায়।


'ট্রেডমিলে বাজেট হয় না'— মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের


পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলের কন্ট্রোলার অফ ফিন্যান্স ও ডিডিও-র জমা দেওয়া রিপোর্টে সরকারি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্টের স্টেটমেন্ট খতিয়ে দেখতে গিয়েই চোখ কপালে ওঠে কর্তাদের। দেখা যায়, ২০২৪ সালের ৯ এপ্রিল একটি প্রকাশনা সংস্থার বকেয়া মেটানোর জন্য মাত্র ১৪ হাজার ২৪০ টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই চেকে সুকৌশলে কারচুপি করে ব্যাঙ্ক থেকে একধাক্কায় তুলে নেওয়া হয় ৯ লক্ষ ১৪ হাজার ২৪০ টাকা! প্রকাশনা সংস্থাকে আসল পাওনাটুকু মিটিয়ে দিয়ে বাকি সিংহভাগ টাকা ট্রান্সফার করে দেওয়া হয় ধৃত ওই দুই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বছরে মাত্র ১২টি এই ধরণের জালিয়াতিপূর্ণ লেনদেনের মাধ্যমেই ১ কোটিরও বেশি টাকা উধাও করে দেওয়া হয়েছে।


তদন্ত যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে এই জালিয়াতির জাল ঠিক কতটা গভীরে ছড়ানো। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কাউন্সিলের চেকবুক সংরক্ষণ থেকে শুরু করে ব্যাঙ্কে চেক জমা দেওয়ার সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন পেনশন ক্লার্ক রঞ্জন দত্ত। এই কোটি টাকার স্ক্যাম প্রকাশ্যে আসার পর থেকেই তিনি সপরিবারে নিখোঁজ। ব্যাঙ্কের লেনদেনের তথ্য খতিয়ে দেখে পুলিশ প্রথমে আলপনা সাহাকে গ্রেপ্তার করে এবং তাকে জেরা করেই উঠে আসে প্রতিমা সরকারের নাম। 


সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের ফলক ভাঙার অভিযোগ, সরব বিজেপি


পুলিশ স্পষ্ট জানিয়েছে, ধৃত দুই মহিলাই পলাতক পেনশন ক্লার্ক রঞ্জন দত্তের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাদের দুই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৭১ লক্ষ ১১ হাজার ৭০০ টাকা ট্রান্সফার করা হয়েছিল। রঞ্জন দত্তর খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি এই চক্রে আর কোন কোন প্রভাবশালী যুক্ত, তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।

বিষয় : CrimeNewsBengal siliguricheckfraud westbengaleducationscam primaryschoolscam

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০৫ জুলাই ২০২৬


প্রাইমারি স্কুল কাউন্সিলেও জালিয়াতি! চেকবুক লুঠ করে ১ কোটি ১৭ লক্ষ গায়েব, পুলিশের জালে ২ মহিলা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image
শিলিগুড়ি: বঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর এবার আরও এক চাঞ্চল্যকর প্রাতিষ্ঠানিক দুর্নীতির পর্দা ফাঁস হলো। তৃণমূল কংগ্রেস জমানার একাধিক কেলেঙ্কারির মাঝেই এবার খোদ প্রাইমারি স্কুল কাউন্সিলের চেকবুক জালিয়াতি করে কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার মারাত্মক অভিযোগ সামনে এসেছে। সই জাল এবং প্রাপকের নাম বদল করে সরকারি কোষাগার থেকে ১ কোটি ১৭ লক্ষ টাকা জালিয়াতির ঘটনায় চলতি সপ্তাহে দু’জন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম আলপনা সাহা এবং প্রতিমা সরকার। তদন্তকারীরা জানতে পেরেছেন, এই জালিয়াতি চক্রের মাস্টারমাইন্ড তথা মূল অভিযুক্ত এখনও বেপাত্তা। গত ৬ মে শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান দিলীপকুমার রায় শিলিগুড়ি থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করার পরেই তদন্তে নেমে পুলিশ এই বিশাল চুরির হদিশ পায়।'ট্রেডমিলে বাজেট হয় না'— মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষেরপুলিশ সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলের কন্ট্রোলার অফ ফিন্যান্স ও ডিডিও-র জমা দেওয়া রিপোর্টে সরকারি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্টের স্টেটমেন্ট খতিয়ে দেখতে গিয়েই চোখ কপালে ওঠে কর্তাদের। দেখা যায়, ২০২৪ সালের ৯ এপ্রিল একটি প্রকাশনা সংস্থার বকেয়া মেটানোর জন্য মাত্র ১৪ হাজার ২৪০ টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই চেকে সুকৌশলে কারচুপি করে ব্যাঙ্ক থেকে একধাক্কায় তুলে নেওয়া হয় ৯ লক্ষ ১৪ হাজার ২৪০ টাকা! প্রকাশনা সংস্থাকে আসল পাওনাটুকু মিটিয়ে দিয়ে বাকি সিংহভাগ টাকা ট্রান্সফার করে দেওয়া হয় ধৃত ওই দুই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বছরে মাত্র ১২টি এই ধরণের জালিয়াতিপূর্ণ লেনদেনের মাধ্যমেই ১ কোটিরও বেশি টাকা উধাও করে দেওয়া হয়েছে।তদন্ত যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে এই জালিয়াতির জাল ঠিক কতটা গভীরে ছড়ানো। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কাউন্সিলের চেকবুক সংরক্ষণ থেকে শুরু করে ব্যাঙ্কে চেক জমা দেওয়ার সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন পেনশন ক্লার্ক রঞ্জন দত্ত। এই কোটি টাকার স্ক্যাম প্রকাশ্যে আসার পর থেকেই তিনি সপরিবারে নিখোঁজ। ব্যাঙ্কের লেনদেনের তথ্য খতিয়ে দেখে পুলিশ প্রথমে আলপনা সাহাকে গ্রেপ্তার করে এবং তাকে জেরা করেই উঠে আসে প্রতিমা সরকারের নাম। সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের ফলক ভাঙার অভিযোগ, সরব বিজেপিপুলিশ স্পষ্ট জানিয়েছে, ধৃত দুই মহিলাই পলাতক পেনশন ক্লার্ক রঞ্জন দত্তের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাদের দুই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৭১ লক্ষ ১১ হাজার ৭০০ টাকা ট্রান্সফার করা হয়েছিল। রঞ্জন দত্তর খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি এই চক্রে আর কোন কোন প্রভাবশালী যুক্ত, তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার