Hidden Stories (বাংলা)
সর্বশেষ

১৬ কোটি টাকায় তৈরি নতুন ব্রিজে মিলবে ডুয়ার্সের নতুন ভিউ, শীঘ্রই জনসাধারণের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬
১৬ কোটি টাকায় তৈরি নতুন ব্রিজে মিলবে ডুয়ার্সের নতুন ভিউ, শীঘ্রই জনসাধারণের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি
ছবি সংগৃহীত

পুজোর মরশুমের আগেই ডুয়ার্সপ্রেমীদের জন্য আসতে পারে বড় সুখবর। লাটাগুড়ির মূর্তি নদীর উপর নির্মীয়মাণ নতুন সেতুর কাজ প্রায় শেষ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শীঘ্রই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হতে পারে এই বহু প্রতীক্ষিত ব্রিজ। পর্যটন মহলের আশা, সেতু চালু হলে মূর্তি আরও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।


প্রায় সাড়ে তিন বছর আগে পুরোনো লোহার সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। সেই সময় থেকেই মূর্তি হয়ে খুনিয়া মোড় যাওয়ার রাস্তা সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। দীর্ঘ অপেক্ষার পর এবার সেই কাজ শেষের পথে। রাজ্য পূর্ত দপ্তর জানিয়েছে, নির্মাণ কার্যত সম্পূর্ণ। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই আধুনিক সেতুটি স্টিলের ফ্রেমের উপর নির্মিত হয়েছে। গজলডোবার সেতুর আদলে তৈরি হওয়া এই ব্রিজ আগের তুলনায় অনেক বেশি চওড়া। একদিকে মূর্তি, অন্যদিকে খুনিয়া মোড়—দুই প্রান্তের যোগাযোগ আরও সহজ করবে নতুন এই সেতু।


ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মূর্তি নদী। লাটাগুড়ির জঙ্গল সাফারির পাশাপাশি নদীর ধারে সময় কাটাতে সারা বছরই ভিড় করেন পর্যটকেরা। নির্মীয়মাণ ব্রিজটিও ইতিমধ্যেই অনেকের কাছে 'সেলফি স্পট' হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয়দের আশা, সেতু চালু হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয়, ডুয়ার্সের পর্যটনেও নতুন গতি আসবে।

বিষয় : TRAVEL NEWS' TOURISM NORTHBENGALNEWS MURITBRIDGE MURTIRIVER DOOARS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৪ জুলাই ২০২৬


১৬ কোটি টাকায় তৈরি নতুন ব্রিজে মিলবে ডুয়ার্সের নতুন ভিউ, শীঘ্রই জনসাধারণের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image
পুজোর মরশুমের আগেই ডুয়ার্সপ্রেমীদের জন্য আসতে পারে বড় সুখবর। লাটাগুড়ির মূর্তি নদীর উপর নির্মীয়মাণ নতুন সেতুর কাজ প্রায় শেষ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শীঘ্রই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হতে পারে এই বহু প্রতীক্ষিত ব্রিজ। পর্যটন মহলের আশা, সেতু চালু হলে মূর্তি আরও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।প্রায় সাড়ে তিন বছর আগে পুরোনো লোহার সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। সেই সময় থেকেই মূর্তি হয়ে খুনিয়া মোড় যাওয়ার রাস্তা সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। দীর্ঘ অপেক্ষার পর এবার সেই কাজ শেষের পথে। রাজ্য পূর্ত দপ্তর জানিয়েছে, নির্মাণ কার্যত সম্পূর্ণ। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই আধুনিক সেতুটি স্টিলের ফ্রেমের উপর নির্মিত হয়েছে। গজলডোবার সেতুর আদলে তৈরি হওয়া এই ব্রিজ আগের তুলনায় অনেক বেশি চওড়া। একদিকে মূর্তি, অন্যদিকে খুনিয়া মোড়—দুই প্রান্তের যোগাযোগ আরও সহজ করবে নতুন এই সেতু।ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মূর্তি নদী। লাটাগুড়ির জঙ্গল সাফারির পাশাপাশি নদীর ধারে সময় কাটাতে সারা বছরই ভিড় করেন পর্যটকেরা। নির্মীয়মাণ ব্রিজটিও ইতিমধ্যেই অনেকের কাছে 'সেলফি স্পট' হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয়দের আশা, সেতু চালু হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয়, ডুয়ার্সের পর্যটনেও নতুন গতি আসবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার