মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ে বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার শওকতকে বৃহস্পতিবার জীবনতলা বাজার এলাকায় পুলিশি পাহারায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনাকেই চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা দায়ের করেছেন তিনি। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার দুপুরে তদন্তের স্বার্থে শওকত মোল্লাকে জীবনতলা এলাকায় নিয়ে যায় পুলিশ। একটি মামলার পুনর্নির্মাণ (রেকনস্ট্রাকশন) চলাকালীন তাঁকে বাজার এলাকায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনাকেই নিজের মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন প্রাক্তন বিধায়ক। উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শওকত মোল্লা। তবে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির কাছে বড় ব্যবধানে পরাজিত হন তিনি।
বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনায় তাঁর নাম জড়ায়। ওই মামলায় এনআইএ তাঁকে গ্রেপ্তার করে। পরে ধর্ষণ, তোলাবাজি ও হুমকির পৃথক মামলায় জীবনতলা থানার পুলিশও তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন