২১ জুলাইয়ের শহিদ সমাবেশের আগে বড় প্রশাসনিক সিদ্ধান্ত। ধর্মতলার গুরুত্বপূর্ণ অংশে আগামী ৬০ দিনের জন্য ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ। ফলে নির্দিষ্ট এলাকায় মিছিল, সভা, বিক্ষোভ বা জমায়েত করা যাবে না।
মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা এই নির্দেশিকা জারি করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে সম্ভাব্য হিংসাত্মক বিক্ষোভের আশঙ্কা থাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের নির্দেশ অনুযায়ী, ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত বউবাজার থানা এলাকা, হেয়ার স্ট্রিট থানা এলাকা, কলকাতা ট্র্যাফিক পুলিশের সদর দপ্তর সংলগ্ন অঞ্চল এবং কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস (সিইএসসি সদর দপ্তর) পর্যন্ত ১৬৩ ধারা বলবৎ থাকবে।
ডিম ছোড়া বিতর্কে শমীক ভট্টাচার্যের তীব্র প্রতিক্রিয়া
এই সময়ের মধ্যে ওই এলাকাগুলিতে কোনও সভা, মিছিল, অবস্থান-বিক্ষোভ বা গণজমায়েত করা যাবে না। তবে বেন্টিঙ্ক স্ট্রিট এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, প্রতি বছর ২১ জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই শহিদ দিবসের সমাবেশ করে তৃণমূল কংগ্রেস। এবার এই নিষেধাজ্ঞা জারি হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
উল্লেখ্য, প্রতি বছর ২১ জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক কর্মী-সমর্থক ওই সভায় যোগ দেন। সেই আবহেই এবার সমাবেশস্থল সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই নিষেধাজ্ঞার প্রভাব ২১ জুলাইয়ের কর্মসূচিতে পড়ে কি না, এখন সেদিকেই নজর।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন