Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হলদিয়ায় এখনও জ্বলছে আগুন! বিস্ফোরণের জেরে বাতিল একাধিক ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

হলদিয়ায় এখনও জ্বলছে আগুন! বিস্ফোরণের জেরে বাতিল একাধিক ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা
ছবি সংগৃহীত

হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রভাব এবার রেল পরিষেবাতেও। মঙ্গলবার ভোরে ন্যাপথা পাইপলাইনে বিস্ফোরণের পর এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশ দিয়ে যাওয়া রেললাইন, ওভারহেড বিদ্যুতের তার এবং ট্রান্সফর্মার। ফলে হাওড়া-হলদিয়া ও হাওড়া-পাঁশকুড়া শাখায় ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।


রেল সূত্রে জানা গিয়েছে, ৩৮০৫২ হলদিয়া-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। ৩৮০৫১ হাওড়া-হলদিয়া লোকাল মঙ্গলবার হলদিয়া পর্যন্ত না গিয়ে দুর্গাচক পর্যন্ত চলবে। একইভাবে ৩৮০৫৪ হলদিয়া-পাঁশকুড়া লোকাল এবং আসানসোল-হলদিয়া এক্সপ্রেস-এর যাত্রাপথও দুর্গাচক পর্যন্ত সীমিত করা হয়েছে। অন্যদিকে ২২৩২৯ হলদিয়া-আসানসোল এক্সপ্রেস মঙ্গলবার তমলুক থেকেই যাত্রা শুরু করবে। রেলের টিআরডি বিভাগের কর্মীরা মেরামতির কাজ শুরু করতে ঘটনাস্থলে পৌঁছলেও আগুনের তীব্রতার কারণে এখনও কাজ শুরু করা সম্ভব হয়নি। তাই কবে পরিষেবা স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


মঙ্গলবার ভোর প্রায় ৪টে নাগাদ চিরঞ্জীবপুর এলাকায় হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে দমকলের ১২টি ইঞ্জিন এবং পরে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পুলিশ, প্রশাসন এবং সংস্থার আধিকারিকরা পরিস্থিতির উপর নজর রাখছেন। এদিকে যাত্রীদের ভোগান্তি এড়াতে আগাম বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রেল পরিষেবায় বিঘ্ন অব্যাহত থাকতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

বিষয় : Fire Accident EASTERN RAILWAY HaldiaPetrochemicals

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


হলদিয়ায় এখনও জ্বলছে আগুন! বিস্ফোরণের জেরে বাতিল একাধিক ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রভাব এবার রেল পরিষেবাতেও। মঙ্গলবার ভোরে ন্যাপথা পাইপলাইনে বিস্ফোরণের পর এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশ দিয়ে যাওয়া রেললাইন, ওভারহেড বিদ্যুতের তার এবং ট্রান্সফর্মার। ফলে হাওড়া-হলদিয়া ও হাওড়া-পাঁশকুড়া শাখায় ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, ৩৮০৫২ হলদিয়া-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। ৩৮০৫১ হাওড়া-হলদিয়া লোকাল মঙ্গলবার হলদিয়া পর্যন্ত না গিয়ে দুর্গাচক পর্যন্ত চলবে। একইভাবে ৩৮০৫৪ হলদিয়া-পাঁশকুড়া লোকাল এবং আসানসোল-হলদিয়া এক্সপ্রেস-এর যাত্রাপথও দুর্গাচক পর্যন্ত সীমিত করা হয়েছে। অন্যদিকে ২২৩২৯ হলদিয়া-আসানসোল এক্সপ্রেস মঙ্গলবার তমলুক থেকেই যাত্রা শুরু করবে। রেলের টিআরডি বিভাগের কর্মীরা মেরামতির কাজ শুরু করতে ঘটনাস্থলে পৌঁছলেও আগুনের তীব্রতার কারণে এখনও কাজ শুরু করা সম্ভব হয়নি। তাই কবে পরিষেবা স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।মঙ্গলবার ভোর প্রায় ৪টে নাগাদ চিরঞ্জীবপুর এলাকায় হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে দমকলের ১২টি ইঞ্জিন এবং পরে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পুলিশ, প্রশাসন এবং সংস্থার আধিকারিকরা পরিস্থিতির উপর নজর রাখছেন। এদিকে যাত্রীদের ভোগান্তি এড়াতে আগাম বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রেল পরিষেবায় বিঘ্ন অব্যাহত থাকতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার