আগামী ৬ জুলাই পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন হওয়ায় তাঁর স্মরণে আয়োজিত একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে শাহের।
হলদিয়া পেট্রোক্যামের পাইপলাইনে ন্যাপথা লিক, ভয়াবহ আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি
সূত্রের খবর, সল্টলেকের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন তিনি। পাশাপাশি হুগলির বলাগড়ের জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে নির্মীয়মাণ ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তরও স্থাপন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর পৈতৃক বাড়ির সংস্কার, লাইব্রেরি ও স্মারক নির্মাণ-সহ গোটা এলাকা উন্নয়নে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে ৬ জুলাই রাজ্য সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
এই সফরকে ঘিরে সোমবার সন্ধ্যায় সল্টলেকের বিজেপির রাজ্য দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে এবং অমিত মালব্য-সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নেতা। বৈঠকে ৬ জুলাইয়ের কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন