হাওড়ার বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে-র পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে তিনি নিহত কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি আর্থিক সাহায্য, চাকরি এবং ছোট মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও ঘোষণা করেন।
প্রশান্ত দে-র মা ও স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জবাবে শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে বলেও আশ্বাস দেন তিনি। এদিন নিহত কর্মীর পরিবারের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রশান্ত দে-র বড় মেয়েকে বিডিও অফিসে চুক্তিভিত্তিক চাকরি দেওয়ার ঘোষণা করেন। এছাড়াও ছোট মেয়ের পড়াশোনার সমস্ত খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, অভিযোগ অনুযায়ী গভীর রাতে প্রশান্ত দে-কে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছিল। পরিবারের দাবি, খুনের পর অভিযুক্তরা ফোন করে নির্বিকারভাবে মৃত্যুর খবরও জানিয়েছিল। সেই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এবার নিহত কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে একাধিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন