রাজ্যের জনপ্রিয় অন্নপূর্ণা যোজনা নিয়ে এখনও অনেকের মনে রয়েছে একাধিক প্রশ্ন। তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন - একই পরিবারের দু'জন মহিলা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন? এ নিয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে নারী ও শিশুকল্যাণ দপ্তর।
সৈদাবাদে বুলডোজার অভিযান, যুব তৃণমূল সভাপতির বাগানবাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন
সরকারি নিয়ম অনুযায়ী, একই পরিবারের একাধিক মহিলা সদস্য যোগ্যতার শর্ত পূরণ করলে তাঁরা আলাদাভাবে আবেদন করতে পারবেন। অর্থাৎ একই বাড়িতে বসবাস করলেও যদি শাশুড়ি ও বৌমা দু'জনের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হয় এবং তাঁরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন, তাহলে দু'জনেই মাসে ৩ হাজার টাকা করে পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন মঞ্জুর হওয়ার জন্য সমস্ত তথ্য সঠিক থাকা এবং সরকারি যোগ্যতার শর্ত পূরণ করা বাধ্যতামূলক। আবেদনপত্র জমা পড়ার পর জেলা প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত স্তরে নথি যাচাই করা হবে। যাচাইয়ে সব তথ্য সঠিক মিললে তবেই অনুমোদন মিলবে।
ফোনেই অভিযোগ, দ্রুত সমাধানের আশ্বাস
সরকার আরও জানিয়েছে, যৌথ পরিবারের ক্ষেত্রে যদি পৃথক রেশন কার্ড ও আধার কার্ডের ভিত্তিতে আলাদা পরিবার হিসেবে স্বীকৃতি থাকে, তাহলে সংশ্লিষ্ট পরিবারের বিবাহিত নারী প্রধানরাও পৃথকভাবে আবেদন করতে পারবেন। অন্নপূর্ণা যোজনার আবেদন বর্তমানে অনলাইনেও করা যাচ্ছে। আবেদন করতে হবে সরকারি পোর্টালে। পাশাপাশি নির্দিষ্ট শিবির এবং বিএলও-দের মাধ্যমেও অফলাইনে ফর্ম জমা দেওয়ার সুযোগ রয়েছে। প্রকল্পের টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি (DBT) সক্রিয় থাকা বাধ্যতামূলক। ডিবিটি সংযুক্ত না থাকলে আর্থিক সহায়তা পাওয়া যাবে না।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন