Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘ইতিহাস আড়ালে রাখা হয়েছে’, পাঠ্যবইয়ে পশ্চিমবঙ্গ গঠনের অধ্যায়ের আর্জি জানালেন তাপস রায়

 ‘ইতিহাস আড়ালে রাখা হয়েছে’, পাঠ্যবইয়ে পশ্চিমবঙ্গ গঠনের অধ্যায়ের আর্জি জানালেন তাপস রায়
ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এবার নতুন বিতর্ক উসকে দিল পাঠ্যবইয়ের ইতিহাস। স্কুলের সিলেবাসে পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি তুললেন বিজেপি নেতারা। একইসঙ্গে দেশভাগ ও হিন্দু নিধনের ইতিহাসও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আবেদন জানানো হয়েছে।


শনিবার রাজ্যজুড়ে প্রথমবার সরকারিভাবে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। তারকেশ্বরে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি রাজ্য বিজেপির সদর দফতর এবং বিধানসভাতেও পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস। বিধানসভায় এদিন বক্তব্য রাখতে গিয়ে তাপস রায় দাবি করেন, দেশভাগের সময় কলকাতা, ঢাকা ও নোয়াখালিতে ঘটে যাওয়া হিংসার ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছয় না। তাঁর মতে, স্কুলের পাঠ্যক্রমে সেই অধ্যায় অন্তর্ভুক্ত করা উচিত। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানোর কথাও বলেন তিনি।

একই সুর শোনা যায় মন্ত্রী শঙ্কর ঘোষের বক্তব্যেও। অন্যদিকে বিজেপির রাজ্য দফতরে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।


সুকান্তের দাবি, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গের অস্তিত্বই হয়তো থাকত না। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদের ভূমিকা ইতিহাসের পাতা থেকে প্রায় মুছে ফেলা হয়েছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গ কীভাবে তৈরি হল, সেই ইতিহাস অধিকাংশ মানুষই জানেন না। তাই নতুন সরকারের কাছে তাঁর আবেদন, আগামী দিনে স্কুলের পাঠ্যবইয়ে পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে অন্তত একটি পৃথক অধ্যায় অন্তর্ভুক্ত করা হোক।

বিষয় : BengalPolitics tapasroy shyamaprasadmukherjee westbengaldiwas schoolsyllaus

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২০ জুন ২০২৬


‘ইতিহাস আড়ালে রাখা হয়েছে’, পাঠ্যবইয়ে পশ্চিমবঙ্গ গঠনের অধ্যায়ের আর্জি জানালেন তাপস রায়

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এবার নতুন বিতর্ক উসকে দিল পাঠ্যবইয়ের ইতিহাস। স্কুলের সিলেবাসে পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি তুললেন বিজেপি নেতারা। একইসঙ্গে দেশভাগ ও হিন্দু নিধনের ইতিহাসও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আবেদন জানানো হয়েছে।শনিবার রাজ্যজুড়ে প্রথমবার সরকারিভাবে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। তারকেশ্বরে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি রাজ্য বিজেপির সদর দফতর এবং বিধানসভাতেও পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস। বিধানসভায় এদিন বক্তব্য রাখতে গিয়ে তাপস রায় দাবি করেন, দেশভাগের সময় কলকাতা, ঢাকা ও নোয়াখালিতে ঘটে যাওয়া হিংসার ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছয় না। তাঁর মতে, স্কুলের পাঠ্যক্রমে সেই অধ্যায় অন্তর্ভুক্ত করা উচিত। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানোর কথাও বলেন তিনি।একই সুর শোনা যায় মন্ত্রী শঙ্কর ঘোষের বক্তব্যেও। অন্যদিকে বিজেপির রাজ্য দফতরে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।সুকান্তের দাবি, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গের অস্তিত্বই হয়তো থাকত না। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদের ভূমিকা ইতিহাসের পাতা থেকে প্রায় মুছে ফেলা হয়েছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গ কীভাবে তৈরি হল, সেই ইতিহাস অধিকাংশ মানুষই জানেন না। তাই নতুন সরকারের কাছে তাঁর আবেদন, আগামী দিনে স্কুলের পাঠ্যবইয়ে পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে অন্তত একটি পৃথক অধ্যায় অন্তর্ভুক্ত করা হোক।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার