Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও প্রযুক্তিতে জোর; প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একাধিক বড় ঘোষণা সরকারের

কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও প্রযুক্তিতে জোর; প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একাধিক বড় ঘোষণা সরকারের
ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থান ও শিক্ষাক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হল। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক বড় ঘোষণা করেন। বাজেটের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরা হয় ‘বিকশিত বাংলা’-র রূপরেখা।


সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে রয়েছে রাজ্যে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের পরিকল্পনা। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও বড় পদক্ষেপের কথা জানানো হয়েছে। আগামী দিনে ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। সরকারি চাকরিতে আবেদনকারীদের জন্য বয়সসীমায় ছাড়ও দেওয়া হবে, যা আগামী দু’বছর পর্যন্ত কার্যকর থাকবে।


প্রথম দফায় ৩ ঘণ্টার জেরা, এবার দ্বিতীয়বার বিধাননগর দক্ষিণ থানায় তলব প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে


উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে নতুন প্রকল্প চালুর কথাও ঘোষণা করা হয়েছে। সরকারি ও সরকার-পোষিত কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। প্রযুক্তি ও আধুনিক শিক্ষার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে বাজেটে। রাজ্যে চালু করা হবে AI মিশন। পাশাপাশি কলকাতায় একটি সংস্কৃতি স্কুল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এ দিন ঝাড়গ্রামে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও করেন অর্থমন্ত্রী। এর জন্য চলতি অর্থবর্ষে ১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। একইসঙ্গে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নেও বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

বিষয় : TeacherRecruitment GOVERNMENTJOBS EmploymentGuarantee WESTBENAGLBUDGET STUDENTSUPPORT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২২ জুন ২০২৬


কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও প্রযুক্তিতে জোর; প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একাধিক বড় ঘোষণা সরকারের

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থান ও শিক্ষাক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হল। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক বড় ঘোষণা করেন। বাজেটের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরা হয় ‘বিকশিত বাংলা’-র রূপরেখা।সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে রয়েছে রাজ্যে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের পরিকল্পনা। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও বড় পদক্ষেপের কথা জানানো হয়েছে। আগামী দিনে ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। সরকারি চাকরিতে আবেদনকারীদের জন্য বয়সসীমায় ছাড়ও দেওয়া হবে, যা আগামী দু’বছর পর্যন্ত কার্যকর থাকবে।প্রথম দফায় ৩ ঘণ্টার জেরা, এবার দ্বিতীয়বার বিধাননগর দক্ষিণ থানায় তলব প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকেউচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে নতুন প্রকল্প চালুর কথাও ঘোষণা করা হয়েছে। সরকারি ও সরকার-পোষিত কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। প্রযুক্তি ও আধুনিক শিক্ষার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে বাজেটে। রাজ্যে চালু করা হবে AI মিশন। পাশাপাশি কলকাতায় একটি সংস্কৃতি স্কুল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এ দিন ঝাড়গ্রামে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও করেন অর্থমন্ত্রী। এর জন্য চলতি অর্থবর্ষে ১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। একইসঙ্গে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নেও বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার