Hidden Stories (বাংলা)
সর্বশেষ

১ অক্টোবর থেকে মোট ৩৮% হারে মহার্ঘ ভাতা, সুবিধা পাবেন পেনশনভোগীরাও

১ অক্টোবর থেকে মোট ৩৮% হারে মহার্ঘ ভাতা, সুবিধা পাবেন পেনশনভোগীরাও
ছবি--প্রতীকী

রাজ্যের সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহার্ঘ ভাতা (ডিএ) ২০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেন। এর ফলে বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পাওয়া কর্মীরা আগামী দিনে মোট ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।


সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্ধিত হারে ডিএ আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে। শুধু কর্মরত সরকারি কর্মচারীরাই নন, রাজ্যের পেনশনভোগীরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিএ-র সুবিধা পাবেন। সোমবার ছিল শুভেন্দু অধিকারী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটেই সরকারি কর্মীদের জন্য বড় চমক দিল বিজেপি সরকার। দীর্ঘদিন ধরেই ডিএ-র দাবি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছিল। কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ব্যবধান নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছিল। সেই আবহেই এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

বাংলার একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা, কোথায় সবচেয়ে বেশি প্রভাব?


এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন যে এবারের বাজেটে সরকারি কর্মীদের জন্য সুখবর থাকতে পারে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। বাজেট ঘোষণার পর থেকেই বিভিন্ন সরকারি দফতরে খুশির আবহ তৈরি হয়েছে। উল্লেখ্য, গত ১৮ মে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের কথাও ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, সরকারি কর্মচারী, বিভিন্ন বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হবে। সেই সঙ্গে ডিএ নিয়েও ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দিয়েছিল সরকার।


প্রসঙ্গত, চলতি বছরের অন্তর্বর্তী বাজেটে তৎকালীন সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। যদিও সেই ঘোষণা কার্যকর করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট নির্দেশিকা প্রকাশ না হওয়ায় কর্মীদের একাংশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। সেই পরিস্থিতিতে নতুন সরকারের ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা সরকারি কর্মচারীদের কাছে বড় স্বস্তি হিসেবে ধরা দিচ্ছে।

বিষয় : suvendu adhikari #DAUpdate #WestBengalGovernment #SupremeCourt #DearnessAllowance #NabanndUpdate #WestBengalNews #GovernmentEmployees #DABreaking #PoliticalNews #KolkataNews WestBengalBudget dabenefit

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২২ জুন ২০২৬


১ অক্টোবর থেকে মোট ৩৮% হারে মহার্ঘ ভাতা, সুবিধা পাবেন পেনশনভোগীরাও

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image
রাজ্যের সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহার্ঘ ভাতা (ডিএ) ২০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেন। এর ফলে বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পাওয়া কর্মীরা আগামী দিনে মোট ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্ধিত হারে ডিএ আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে। শুধু কর্মরত সরকারি কর্মচারীরাই নন, রাজ্যের পেনশনভোগীরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিএ-র সুবিধা পাবেন। সোমবার ছিল শুভেন্দু অধিকারী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটেই সরকারি কর্মীদের জন্য বড় চমক দিল বিজেপি সরকার। দীর্ঘদিন ধরেই ডিএ-র দাবি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছিল। কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ব্যবধান নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছিল। সেই আবহেই এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।বাংলার একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা, কোথায় সবচেয়ে বেশি প্রভাব?এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন যে এবারের বাজেটে সরকারি কর্মীদের জন্য সুখবর থাকতে পারে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। বাজেট ঘোষণার পর থেকেই বিভিন্ন সরকারি দফতরে খুশির আবহ তৈরি হয়েছে। উল্লেখ্য, গত ১৮ মে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের কথাও ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, সরকারি কর্মচারী, বিভিন্ন বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হবে। সেই সঙ্গে ডিএ নিয়েও ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দিয়েছিল সরকার।প্রসঙ্গত, চলতি বছরের অন্তর্বর্তী বাজেটে তৎকালীন সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। যদিও সেই ঘোষণা কার্যকর করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট নির্দেশিকা প্রকাশ না হওয়ায় কর্মীদের একাংশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। সেই পরিস্থিতিতে নতুন সরকারের ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা সরকারি কর্মচারীদের কাছে বড় স্বস্তি হিসেবে ধরা দিচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার