Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গার্ডেনরিচে মোদীর হুঙ্কার! নৌসেনার হাতে ‘ত্রিশূল’ তুলে দিয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘এই তো সবে শুরু’

গার্ডেনরিচে মোদীর হুঙ্কার! নৌসেনার হাতে ‘ত্রিশূল’ তুলে দিয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘এই তো সবে শুরু’
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি-সংগৃহীত

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসের পুণ্যলগ্নে কলকাতার বুকে রচিত হলো প্রতিরক্ষার এক নয়া ইতিহাস। কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে রবিবার ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই তিন রণতরীর উদ্বোধনের মাধ্যমে ভারতীয় নৌসেনার মুকুটে যুক্ত হলো এক নয়া সাফল্যের পালক।


আন্তর্জাতিক যোগ দিবসে তেরঙ্গার রঙে সেজে উঠল ঐতিহাসিক হাওড়া ব্রিজ


 এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নৌসেনার শীর্ষ আধিকারিকরা। উদ্বোধনের পর এক গাল প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়ে বলেন, "এই তো সবে শুরু।"তিন যুদ্ধজাহাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এদিন বাংলার মাটির ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিরক্ষায় জলপথের গুরুত্বের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, বাংলা বরাবরই ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে। আজ সেই বাংলা থেকেই শুরু হচ্ছে এক আত্মনির্ভর ও সুরক্ষিত ভারতের মূল কার্যক্রম। মোদী মনে করিয়ে দেন, কোনও দেশকে প্রতিরক্ষায় শক্তিশালী হতে গেলে জলপথে শক্তিধর হওয়াটা বাধ্যতামূলক। বর্তমান বিশ্বরাজনীতি ও যুদ্ধ আবহে যখন গোটা দুনিয়ার অর্থনীতি টালমাটাল, তখন বাইরের খোলা বাজারের দিকে চেয়ে না থেকে ভারত যে নিজের শক্তি, প্রযুক্তি এবং শ্রমের জোরেই শক্তিধর হয়ে উঠছে, তা এদিন প্রমাণ করে দিল কলকাতা।


সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের তিন দিকে সমুদ্র থাকায় জলপথের নিরাপত্তা বজায় রাখা নৌসেনার কাছে বরাবরের বড় চ্যালেঞ্জ। এবার সেই নিরাপত্তাবলয়কে আরও নিশ্ছিদ্র করতে গভীর নীল জলে নামানো হলো আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক-কে। এই তিন যুদ্ধজাহাজ এখন থেকে অতন্দ্র প্রহরীর মতো ভারতের জলসীমা রক্ষা করবে। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানান, ভারত কেবল ব্যবহারকারী নয়, বরং নির্মাতা হতে চায়। কারণ যেদিন ভারত নির্মাতা হবে, সেদিনই বৈশ্বিক স্তরে ভারত নির্ণায়কের ভূমিকা নিতে পারবে। দ্রুতগতিতে দেশ সেই পথেই এগোচ্ছে জানিয়ে তিনি যোগ করেন, গত কয়েক বছরেই ৪০টিরও বেশি ‘মেড ইন ইন্ডিয়া’ যুদ্ধজাহাজ ও সাবমেরিন নৌসেনায় সামিল করা হয়েছে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার এক বিরাট সাফল্য।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : DefenseNews HiddenStoriesNews modiinkolkata IndianNavy AtmanirbharBharat GardenReach INSConsecration

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২১ জুন ২০২৬


গার্ডেনরিচে মোদীর হুঙ্কার! নৌসেনার হাতে ‘ত্রিশূল’ তুলে দিয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘এই তো সবে শুরু’

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image
কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসের পুণ্যলগ্নে কলকাতার বুকে রচিত হলো প্রতিরক্ষার এক নয়া ইতিহাস। কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে রবিবার ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই তিন রণতরীর উদ্বোধনের মাধ্যমে ভারতীয় নৌসেনার মুকুটে যুক্ত হলো এক নয়া সাফল্যের পালক।আন্তর্জাতিক যোগ দিবসে তেরঙ্গার রঙে সেজে উঠল ঐতিহাসিক হাওড়া ব্রিজ  এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নৌসেনার শীর্ষ আধিকারিকরা। উদ্বোধনের পর এক গাল প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়ে বলেন, "এই তো সবে শুরু।"তিন যুদ্ধজাহাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এদিন বাংলার মাটির ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিরক্ষায় জলপথের গুরুত্বের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, বাংলা বরাবরই ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে। আজ সেই বাংলা থেকেই শুরু হচ্ছে এক আত্মনির্ভর ও সুরক্ষিত ভারতের মূল কার্যক্রম। মোদী মনে করিয়ে দেন, কোনও দেশকে প্রতিরক্ষায় শক্তিশালী হতে গেলে জলপথে শক্তিধর হওয়াটা বাধ্যতামূলক। বর্তমান বিশ্বরাজনীতি ও যুদ্ধ আবহে যখন গোটা দুনিয়ার অর্থনীতি টালমাটাল, তখন বাইরের খোলা বাজারের দিকে চেয়ে না থেকে ভারত যে নিজের শক্তি, প্রযুক্তি এবং শ্রমের জোরেই শক্তিধর হয়ে উঠছে, তা এদিন প্রমাণ করে দিল কলকাতা।সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের তিন দিকে সমুদ্র থাকায় জলপথের নিরাপত্তা বজায় রাখা নৌসেনার কাছে বরাবরের বড় চ্যালেঞ্জ। এবার সেই নিরাপত্তাবলয়কে আরও নিশ্ছিদ্র করতে গভীর নীল জলে নামানো হলো আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক-কে। এই তিন যুদ্ধজাহাজ এখন থেকে অতন্দ্র প্রহরীর মতো ভারতের জলসীমা রক্ষা করবে। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানান, ভারত কেবল ব্যবহারকারী নয়, বরং নির্মাতা হতে চায়। কারণ যেদিন ভারত নির্মাতা হবে, সেদিনই বৈশ্বিক স্তরে ভারত নির্ণায়কের ভূমিকা নিতে পারবে। দ্রুতগতিতে দেশ সেই পথেই এগোচ্ছে জানিয়ে তিনি যোগ করেন, গত কয়েক বছরেই ৪০টিরও বেশি ‘মেড ইন ইন্ডিয়া’ যুদ্ধজাহাজ ও সাবমেরিন নৌসেনায় সামিল করা হয়েছে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার এক বিরাট সাফল্য।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার