Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভবানীপুরের বাড়িতে পৌঁছে প্রশ্ন তদন্তকারীদের, কী জানালেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক?

ভবানীপুরের বাড়িতে পৌঁছে প্রশ্ন তদন্তকারীদের, কী জানালেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক?
FILE IMAGE

বিধানসভার সই জাল কাণ্ডের তদন্তে এবার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন CID আধিকারিকরা। শনিবার সকালে ভবানীপুরে শোভনদেবের বাসভবনে যায় রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থার একটি দল। সেখানে প্রায় আধঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর।


উল্লেখ্য, বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত নাম ছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের। পরে কয়েকজন বিদ্রোহী তৃণমূল বিধায়ক অভিযোগ করেন, তাঁদের স্বাক্ষর জাল করে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে CID। 


সীমান্ত সুরক্ষা ও জাতীয় সড়ক প্রকল্পে গতি, জমি পেল বিএসএফ NHAI


সূত্রের খবর, এদিনের জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেছেন শোভনদেব। তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। জানা গিয়েছে, তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠক এবং সংশ্লিষ্ট প্রস্তাব তৈরির প্রক্রিয়া নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়েছে।


প্রসঙ্গত, এই সই জাল কাণ্ডে এর আগেই একাধিক তৃণমূল নেতা-মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে CID। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। এমনকি কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়েছে বলে জানা যায়। তদন্তের অংশ হিসেবে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাসভবনেও পৌঁছেছিল CID। সেখানে তাঁকে না পেয়ে নোটিশ দেওয়ার চেষ্টা করেন তদন্তকারীরা। পরে কালীঘাটের বাসভবনে গিয়ে তাঁর হাতে নোটিশ তুলে দেওয়া হয়। এছাড়াও কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়েও তল্লাশি চালিয়েছিল CID। যদিও সেই তল্লাশিতে উল্লেখযোগ্য কিছু মেলেনি বলেই সূত্রের দাবি।

বিষয় : WestBengalPolitics CIDINVESTIGATION shovandebchattopadhyay SIGNATUREFORGERYCASE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২০ জুন ২০২৬


ভবানীপুরের বাড়িতে পৌঁছে প্রশ্ন তদন্তকারীদের, কী জানালেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক?

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image
বিধানসভার সই জাল কাণ্ডের তদন্তে এবার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন CID আধিকারিকরা। শনিবার সকালে ভবানীপুরে শোভনদেবের বাসভবনে যায় রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থার একটি দল। সেখানে প্রায় আধঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর।উল্লেখ্য, বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত নাম ছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের। পরে কয়েকজন বিদ্রোহী তৃণমূল বিধায়ক অভিযোগ করেন, তাঁদের স্বাক্ষর জাল করে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে CID। সীমান্ত সুরক্ষা ও জাতীয় সড়ক প্রকল্পে গতি, জমি পেল বিএসএফ NHAI সূত্রের খবর, এদিনের জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেছেন শোভনদেব। তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। জানা গিয়েছে, তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠক এবং সংশ্লিষ্ট প্রস্তাব তৈরির প্রক্রিয়া নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়েছে।প্রসঙ্গত, এই সই জাল কাণ্ডে এর আগেই একাধিক তৃণমূল নেতা-মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে CID। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। এমনকি কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়েছে বলে জানা যায়। তদন্তের অংশ হিসেবে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাসভবনেও পৌঁছেছিল CID। সেখানে তাঁকে না পেয়ে নোটিশ দেওয়ার চেষ্টা করেন তদন্তকারীরা। পরে কালীঘাটের বাসভবনে গিয়ে তাঁর হাতে নোটিশ তুলে দেওয়া হয়। এছাড়াও কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়েও তল্লাশি চালিয়েছিল CID। যদিও সেই তল্লাশিতে উল্লেখযোগ্য কিছু মেলেনি বলেই সূত্রের দাবি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার