Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মহারাষ্ট্রে মন্দিরে বড় দুর্ঘটনা, ধ্বংসস্তূপের নিচে বহু ভক্তের আশঙ্কা

মহারাষ্ট্রে মন্দিরে বড় দুর্ঘটনা, ধ্বংসস্তূপের নিচে বহু ভক্তের আশঙ্কা
ছবি সংগৃহীত

মহারাষ্ট্রের পরবানি জেলায় ভয়াবহ দুর্ঘটনা। শনিবার আচমকাই ভেঙে পড়ল একটি মন্দিরের নির্মীয়মাণ ছাদ। সেই সময় মন্দির চত্বরে ভক্তদের ভিড় থাকায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। প্রাথমিকভাবে অন্তত পাঁচজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বহু মানুষ।


জানা গিয়েছে, পরবানির যশওয়াড়ি মারুতি মন্দিরে ছাদ নির্মাণের কাজ চলছিল। শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আচমকাই সেই নির্মীয়মাণ অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ছুটির দিন হওয়ায় মন্দিরে স্বাভাবিকের তুলনায় বেশি ভক্তের সমাগম হয়েছিল।


মালদায় পশ্চিমবঙ্গ দিবসের কর্মসূচিতে খগেন মুর্মু


 ফলে ধসের সময় বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মন্দিরকে ঘিরে তৈরি হওয়া নতুন ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে ভক্তদের উপর। অনুমান, ৩০ থেকে ৪০ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন।


দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, প্রশাসন এবং উদ্ধারকারী দল। শুরু হয়েছে জোরকদমে উদ্ধারকাজ। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। মন্দির কর্তৃপক্ষও একাধিক অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে হতাহতদের সঠিক সংখ্যা বা মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উদ্ধার অভিযান চলায় ধ্বংসস্তূপ সরানোর কাজও জারি রয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বিষয় : MAHARASTRA accidentnews rescueoperation templeaccident marutitemple

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২০ জুন ২০২৬


মহারাষ্ট্রে মন্দিরে বড় দুর্ঘটনা, ধ্বংসস্তূপের নিচে বহু ভক্তের আশঙ্কা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image
মহারাষ্ট্রের পরবানি জেলায় ভয়াবহ দুর্ঘটনা। শনিবার আচমকাই ভেঙে পড়ল একটি মন্দিরের নির্মীয়মাণ ছাদ। সেই সময় মন্দির চত্বরে ভক্তদের ভিড় থাকায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। প্রাথমিকভাবে অন্তত পাঁচজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বহু মানুষ।জানা গিয়েছে, পরবানির যশওয়াড়ি মারুতি মন্দিরে ছাদ নির্মাণের কাজ চলছিল। শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আচমকাই সেই নির্মীয়মাণ অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ছুটির দিন হওয়ায় মন্দিরে স্বাভাবিকের তুলনায় বেশি ভক্তের সমাগম হয়েছিল।মালদায় পশ্চিমবঙ্গ দিবসের কর্মসূচিতে খগেন মুর্মু ফলে ধসের সময় বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মন্দিরকে ঘিরে তৈরি হওয়া নতুন ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে ভক্তদের উপর। অনুমান, ৩০ থেকে ৪০ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন।দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, প্রশাসন এবং উদ্ধারকারী দল। শুরু হয়েছে জোরকদমে উদ্ধারকাজ। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। মন্দির কর্তৃপক্ষও একাধিক অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে হতাহতদের সঠিক সংখ্যা বা মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উদ্ধার অভিযান চলায় ধ্বংসস্তূপ সরানোর কাজও জারি রয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার