Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতেই হবে, পুরসভা ও প্রশাসনের দায়িত্ব স্পষ্ট করল শীর্ষ আদালত

ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতেই হবে, পুরসভা ও প্রশাসনের দায়িত্ব স্পষ্ট করল শীর্ষ আদালত
প্রতীকী ছবি

হকার উচ্ছেদ নিয়ে যখন পশ্চিমবঙ্গে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময়েই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। 


একটি দুর্ঘটনা-সংক্রান্ত মামলার রায়ে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করার অধিকার নাগরিকদের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। সুপ্রিম কোর্ট সংবিধানের ১৯(১)(ডি) এবং ২১ নম্বর ধারার উল্লেখ করে জানিয়েছে, স্বাধীনভাবে চলাফেরা এবং জীবন ও জীবিকার অধিকার - দুই-ই নাগরিকের মৌলিক অধিকার। সেই সূত্রেই ফুটপাতকে পথচারীদের জন্য নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব বলেও মন্তব্য করেছে আদালত।


রায়ে বলা হয়েছে, শুধু ফুটপাত নির্মাণ করলেই দায়িত্ব শেষ নয়। সেই ফুটপাত যাতে দখলমুক্ত ও হাঁটার উপযোগী থাকে, তা নিশ্চিত করতে হবে পুরসভা ও স্থানীয় প্রশাসনকে। পাশাপাশি, রাস্তা নির্মাণের সময় ফুটপাত তৈরির বিষয়েও নজরদারির জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত আরও জানিয়েছে, পথচারীদের অধিকার ক্ষুণ্ণ হলে বা নিরাপদ চলাচল ব্যাহত হলে সংশ্লিষ্ট নাগরিক ক্ষতিপূরণের দাবিতে আদালতের দ্বারস্থ হতে পারবেন। এই বিষয়ে প্রয়োজনীয় আইন তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে।


'যে বাংলা একদিন সোনার বাংলা ছিল, সেই বাংলাই ফিরবে' — বঙ্গ দিবসে রাহুল সিনহা


উল্লেখ্য, কলকাতা-সহ দেশের বহু শহরে ফুটপাতের বড় অংশই হকারদের দখলে রয়েছে। হকার উচ্ছেদকে কেন্দ্র করে বহুবার প্রতিবাদ ও বিতর্কের ঘটনাও ঘটেছে। তবে সুপ্রিম কোর্টের এই রায় পথচারীদের অধিকার এবং জীবিকার অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রশ্নে নতুন দিশা দেখাতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিষয় : Supreme Court of India HAWKEREVICTION footpathfights indianconstitution

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২০ জুন ২০২৬


ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতেই হবে, পুরসভা ও প্রশাসনের দায়িত্ব স্পষ্ট করল শীর্ষ আদালত

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image
হকার উচ্ছেদ নিয়ে যখন পশ্চিমবঙ্গে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময়েই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। একটি দুর্ঘটনা-সংক্রান্ত মামলার রায়ে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করার অধিকার নাগরিকদের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। সুপ্রিম কোর্ট সংবিধানের ১৯(১)(ডি) এবং ২১ নম্বর ধারার উল্লেখ করে জানিয়েছে, স্বাধীনভাবে চলাফেরা এবং জীবন ও জীবিকার অধিকার - দুই-ই নাগরিকের মৌলিক অধিকার। সেই সূত্রেই ফুটপাতকে পথচারীদের জন্য নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব বলেও মন্তব্য করেছে আদালত।রায়ে বলা হয়েছে, শুধু ফুটপাত নির্মাণ করলেই দায়িত্ব শেষ নয়। সেই ফুটপাত যাতে দখলমুক্ত ও হাঁটার উপযোগী থাকে, তা নিশ্চিত করতে হবে পুরসভা ও স্থানীয় প্রশাসনকে। পাশাপাশি, রাস্তা নির্মাণের সময় ফুটপাত তৈরির বিষয়েও নজরদারির জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত আরও জানিয়েছে, পথচারীদের অধিকার ক্ষুণ্ণ হলে বা নিরাপদ চলাচল ব্যাহত হলে সংশ্লিষ্ট নাগরিক ক্ষতিপূরণের দাবিতে আদালতের দ্বারস্থ হতে পারবেন। এই বিষয়ে প্রয়োজনীয় আইন তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে।'যে বাংলা একদিন সোনার বাংলা ছিল, সেই বাংলাই ফিরবে' — বঙ্গ দিবসে রাহুল সিনহাউল্লেখ্য, কলকাতা-সহ দেশের বহু শহরে ফুটপাতের বড় অংশই হকারদের দখলে রয়েছে। হকার উচ্ছেদকে কেন্দ্র করে বহুবার প্রতিবাদ ও বিতর্কের ঘটনাও ঘটেছে। তবে সুপ্রিম কোর্টের এই রায় পথচারীদের অধিকার এবং জীবিকার অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রশ্নে নতুন দিশা দেখাতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার