Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পশ্চিমবঙ্গ দিবসে নতুন পরিষেবার সূচনা, স্বস্তিতে হাজার হাজার নিত্যযাত্রী

 পশ্চিমবঙ্গ দিবসে নতুন পরিষেবার সূচনা, স্বস্তিতে হাজার হাজার নিত্যযাত্রী
ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গ দিবসের দিন মুর্শিদাবাদের রেলযাত্রীদের জন্য বড় সুখবর দিল পূর্ব রেল। আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত চলাচলকারী তিনটি মেমু (MEMU) ট্রেনের পরিষেবা এবার বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করা হল। ফলে এ বার লোকাল ট্রেনেই সরাসরি বহরমপুর কোর্ট থেকে আজিমগঞ্জ এবং আজিমগঞ্জ থেকে বহরমপুর কোর্ট যাতায়াত করতে পারবেন যাত্রীরা।


রেল সূত্রে খবর, যাত্রী সুবিধা বৃদ্ধি এবং রেল যোগাযোগ আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই তিনটি ট্রেন কাশিমবাজার স্টেশন পর্যন্ত চলাচল করলেও এখন থেকে সেগুলি বহরমপুর কোর্ট পর্যন্ত যাবে। শনিবার বহরমপুর কোর্ট স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এবং শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা-সহ রেলের একাধিক আধিকারিক।


রেল কর্তৃপক্ষের দাবি, এই পরিষেবা সম্প্রসারণের ফলে বহরমপুর, কাশিমবাজার ও আজিমগঞ্জ এলাকার মধ্যে যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং প্রতিদিন ট্রেনে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য এটি বড় সুবিধা এনে দেবে। দীর্ঘদিন ধরেই বহরমপুর কোর্ট পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা বাড়ানোর দাবি উঠছিল। অবশেষে পশ্চিমবঙ্গ দিবসের দিন সেই দাবিই বাস্তবায়িত হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। তাঁদের মতে, এই উদ্যোগে জেলার রেল যোগাযোগ আরও উন্নত হবে এবং যাতায়াতে সময়ও বাঁচবে।

বিষয় : murshidabad INDIANRAILWAYS easternrailways localtrain

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২০ জুন ২০২৬


পশ্চিমবঙ্গ দিবসে নতুন পরিষেবার সূচনা, স্বস্তিতে হাজার হাজার নিত্যযাত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গ দিবসের দিন মুর্শিদাবাদের রেলযাত্রীদের জন্য বড় সুখবর দিল পূর্ব রেল। আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত চলাচলকারী তিনটি মেমু (MEMU) ট্রেনের পরিষেবা এবার বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করা হল। ফলে এ বার লোকাল ট্রেনেই সরাসরি বহরমপুর কোর্ট থেকে আজিমগঞ্জ এবং আজিমগঞ্জ থেকে বহরমপুর কোর্ট যাতায়াত করতে পারবেন যাত্রীরা।রেল সূত্রে খবর, যাত্রী সুবিধা বৃদ্ধি এবং রেল যোগাযোগ আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই তিনটি ট্রেন কাশিমবাজার স্টেশন পর্যন্ত চলাচল করলেও এখন থেকে সেগুলি বহরমপুর কোর্ট পর্যন্ত যাবে। শনিবার বহরমপুর কোর্ট স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এবং শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা-সহ রেলের একাধিক আধিকারিক।রেল কর্তৃপক্ষের দাবি, এই পরিষেবা সম্প্রসারণের ফলে বহরমপুর, কাশিমবাজার ও আজিমগঞ্জ এলাকার মধ্যে যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং প্রতিদিন ট্রেনে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য এটি বড় সুবিধা এনে দেবে। দীর্ঘদিন ধরেই বহরমপুর কোর্ট পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা বাড়ানোর দাবি উঠছিল। অবশেষে পশ্চিমবঙ্গ দিবসের দিন সেই দাবিই বাস্তবায়িত হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। তাঁদের মতে, এই উদ্যোগে জেলার রেল যোগাযোগ আরও উন্নত হবে এবং যাতায়াতে সময়ও বাঁচবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার