Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Karan Johar: ৫৪-এ এসে জীবনসঙ্গীর খোঁজে করণ জোহর! দুই সন্তানের জন্য কী চাইলেন পরিচালক?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬
Karan Johar: ৫৪-এ এসে জীবনসঙ্গীর খোঁজে করণ জোহর! দুই সন্তানের জন্য কী চাইলেন পরিচালক?
‘কফি উইথ করণ’-এ মনের ইচ্ছে ভাগ করলেন করণ জোহর। সংগৃহীত ছবি।

বলিউডে অন্যের প্রেম, বিয়ে আর সম্পর্কের গল্প শুনতে শুনতে এবার নিজের মনের কথাই বলে ফেললেন করণ জোহর। প্রযোজক, পরিচালক থেকে সঞ্চালক, বিনোদন জগতের পরিচিত মুখ করণ। তাঁর জনপ্রিয় ‘কফি উইথ করণ’-এর নতুন সিজনে এবার হাজির হয়েছিলেন বিজয় দেবেরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। তাঁদের সঙ্গে কথোপকথনে নিজের ব্যক্তিগত জীবনের কথা জানালেন তিনি। 

কথোপকথনের এক পর্যায়ে বিজয় করণকে প্রশ্ন করেন, এই শোয়ের মঞ্চে বহু তারকাই নিজেদের মনের কথা জানিয়েছেন। একইভাবে তিনি নিজের কোন ইচ্ছা পূরণের স্বপ্ন দেখেন? সেই প্রসঙ্গেই করণ জানান, “আমি এমন একজনকে চাই, যিনি আমার সন্তানদের অভিভাবক হিসেবে আগলে রাখবেন।” করণের দুই সন্তান যশ ও রুহি। সিঙ্গল ফাদার হয়েই সন্তানদের বড় করছেন পরিচালক। তিনি আরও জানান, বিয়ে হয়তো তাঁর পক্ষে আইনগতভাবে বা বাস্তবে সম্ভব না। কিন্তু এমন একটি সম্পর্কে জড়াতে চান, যেখানে দু’জনে একে অপরের পাশে থাকবেন এবং একসঙ্গে জীবন উদ্‌যাপন করবেন।



করণের এই কথা শুনে বিজয় উচ্ছ্বসিত হয়ে বলেন, “চলো, আমরা পুরনো দেবতা, নতুন দেবতা, কফির দেবতা আর এই সোফার দেবতাদের কাছে প্রার্থনা করি যাতে তোমার এই ইচ্ছেটা শীঘ্রই পূরণ হয়।” বিজয়ের কথা শুনে হেসে ফেলেন করণ। তাঁর কথায়, বিজয়ের প্রার্থনা বেশ আন্তরিক বলেই মনে হচ্ছে।

বিষয় : Karan Johar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


Karan Johar: ৫৪-এ এসে জীবনসঙ্গীর খোঁজে করণ জোহর! দুই সন্তানের জন্য কী চাইলেন পরিচালক?

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image
বলিউডে অন্যের প্রেম, বিয়ে আর সম্পর্কের গল্প শুনতে শুনতে এবার নিজের মনের কথাই বলে ফেললেন করণ জোহর। প্রযোজক, পরিচালক থেকে সঞ্চালক, বিনোদন জগতের পরিচিত মুখ করণ। তাঁর জনপ্রিয় ‘কফি উইথ করণ’-এর নতুন সিজনে এবার হাজির হয়েছিলেন বিজয় দেবেরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। তাঁদের সঙ্গে কথোপকথনে নিজের ব্যক্তিগত জীবনের কথা জানালেন তিনি।  কথোপকথনের এক পর্যায়ে বিজয় করণকে প্রশ্ন করেন, এই শোয়ের মঞ্চে বহু তারকাই নিজেদের মনের কথা জানিয়েছেন। একইভাবে তিনি নিজের কোন ইচ্ছা পূরণের স্বপ্ন দেখেন? সেই প্রসঙ্গেই করণ জানান, “আমি এমন একজনকে চাই, যিনি আমার সন্তানদের অভিভাবক হিসেবে আগলে রাখবেন।” করণের দুই সন্তান যশ ও রুহি। সিঙ্গল ফাদার হয়েই সন্তানদের বড় করছেন পরিচালক। তিনি আরও জানান, বিয়ে হয়তো তাঁর পক্ষে আইনগতভাবে বা বাস্তবে সম্ভব না। কিন্তু এমন একটি সম্পর্কে জড়াতে চান, যেখানে দু’জনে একে অপরের পাশে থাকবেন এবং একসঙ্গে জীবন উদ্‌যাপন করবেন।করণের এই কথা শুনে বিজয় উচ্ছ্বসিত হয়ে বলেন, “চলো, আমরা পুরনো দেবতা, নতুন দেবতা, কফির দেবতা আর এই সোফার দেবতাদের কাছে প্রার্থনা করি যাতে তোমার এই ইচ্ছেটা শীঘ্রই পূরণ হয়।” বিজয়ের কথা শুনে হেসে ফেলেন করণ। তাঁর কথায়, বিজয়ের প্রার্থনা বেশ আন্তরিক বলেই মনে হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত