আজ সেই ৩০শে মে। টলিউডের ‘চিত্রাঙ্গদা’ অন্তর্হিত হয়েছিলেন আজকের দিনেই। দেখতে দেখতে কেটে গেল এক যুগেরও বেশি সময়, কিন্তু বাংলা সিনেমা আজও তাঁর অভাব প্রতি মুহূর্তে অনুভব করে। ঋতুপর্ণ ঘোষ— যিনি শুধু এক জন পরিচালক ছিলেন না, ছিলেন একটা আস্ত প্রতিষ্ঠান, এক বিপ্লবের নাম।
বাণিজ্যিক ছবির চেনা ছক ভেঙে উনিশে এপ্রিল, দহন, চোখের বালি বা অন্দরমহল-এর মতো কালজয়ী ছবির মাধ্যমে মধ্যবিত্তের ড্রয়িংরুম আর নারীর মনস্তত্ত্বকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তিনি। এমনকী কেবল ক্যামেরার পেছনেই নয়, বাস্তব জীবনেও লিঙ্গভেদের ঊর্ধ্বে উঠে সমকামিতা ও রূপান্তরকামীদের অধিকার নিয়ে বাঙালি সমাজকে নতুন করে ভাবতে শিখিয়েছিলেন ঋতুপর্ণ।
তাঁর সেই চিরপরিচিত চাদর জড়ানো অবয়ব আর তীক্ষ্ণ মেধা আজ আর নেই, কিন্তু তাঁর সৃষ্টি আজও বেঁচে আছে প্রতিটি সিনেমাপ্রেমী বাঙালির হৃদয়ে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন