Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলায় বিপুল বিনিয়োগ আমূলের? রাজ্যে ৬৫০ কোটি টাকার মেগা ডেয়ারি প্লান্ট গড়ার 'ঘোষণা'!

বাংলায় বিপুল বিনিয়োগ আমূলের? রাজ্যে ৬৫০ কোটি টাকার মেগা ডেয়ারি প্লান্ট গড়ার 'ঘোষণা'!
FILE IMAGE

কলকাতা: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর কাটতে চলেছে দীর্ঘদিনের শিল্প-খরা। রাজ্যে ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে শিল্পের ম্যাজিক দেখানোর যে বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, তার রেশ ধরেই এবার বাংলায় বড়সড় বিনিয়োগের সুখবর এল। পশ্চিমবঙ্গে ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করে একটি মেগা ডেয়ারি প্লান্ট বা দুগ্ধ প্রকল্প গড়ে তুলতে চলেছে বিখ্যাত সমবায় সংস্থা 'আমূল'। বঙ্গ বিজেপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর প্রকাশ করা হয়েছে!


বিজেপির পক্ষ থেকে করা ওই পোস্টে দাবি করা হয়েছে, এটিই হতে চলেছে পশ্চিমবঙ্গে আমূলের প্রথম সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট। এই বৃহৎ প্রকল্পের ফলে রাজ্যের দুগ্ধ পরিকাঠামো যেমন বিপুলভাবে শক্তিশালী হবে, তেমনই বাংলার তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের এক বিশাল জোয়ার আসবে। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি আসার পর থেকেই ব্যাপক চর্চা শুরু হয়েছে এবং বহু বিজেপি নেতা-কর্মী পোস্টটি শেয়ার করছেন। তবে, এই বিনিয়োগের বিষয়ে নতুন সরকারের প্রশাসনিকস্তরের আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি।


অন্যদিকে, এই মেগা বিনিয়োগ প্রসঙ্গে আশার বাণী শুনিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, "রাজ্যে এক বিশাল শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন সরকার আসার পর থেকেই দুবাই, লন্ডন, সিঙ্গাপুর থেকে শুরু করে দিল্লি, মুম্বই থেকেও বহু শিল্পপতি বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করে আমাকে ফোন করছেন। আগামী দিনে বাংলায় এমন আরও বহু বিনিয়োগ আসতে চলেছে।"


পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনা করে রাজ্যের দুগ্ধ শিল্পের বর্তমান বেহাল দশার কথাও তুলে ধরেন তিনি। সম্প্রতি হরিনঘাটা ডেয়ারি পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করে দিলীপ ঘোষ জানান, সেখানে চূড়ান্ত অব্যবস্থা চোখে পড়েছে। একই অবস্থা মাদার ডেয়ারিরও। আগে যেখানে মাদার ডেয়ারি দৈনিক ৬ লক্ষ লিটার দুধ উৎপাদন করত, তা কমে এখন মাত্র ৩০ হাজার লিটারে ঠেকেছে। পূর্বতন সরকারের মন্ত্রীরা স্রেফ লুঠের রাজত্ব চালিয়েছেন বলেই বাংলার দুগ্ধ শিল্পের এই দশা হয়েছিল বলে তোপ দাগেন তিনি। তবে, আমূলের এই নতুন মেগা প্রকল্প রাজ্যের সেই খরা কাটিয়ে নতুন দিশা দেখাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ট্রেন্ডিং হ্যাশট্যাগ: #HiddenStoriesNews, #AmulInvestment, #WestBengalBusiness, #MegaDairyPlant, #BengalEmployment, #IndustrialGrowth, #BengalPolitics

বিষয় : industrialgrowth AmulInvestment megadairyplant bengalemployment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বাংলায় বিপুল বিনিয়োগ আমূলের? রাজ্যে ৬৫০ কোটি টাকার মেগা ডেয়ারি প্লান্ট গড়ার 'ঘোষণা'!

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image
কলকাতা: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর কাটতে চলেছে দীর্ঘদিনের শিল্প-খরা। রাজ্যে ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে শিল্পের ম্যাজিক দেখানোর যে বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, তার রেশ ধরেই এবার বাংলায় বড়সড় বিনিয়োগের সুখবর এল। পশ্চিমবঙ্গে ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করে একটি মেগা ডেয়ারি প্লান্ট বা দুগ্ধ প্রকল্প গড়ে তুলতে চলেছে বিখ্যাত সমবায় সংস্থা 'আমূল'। বঙ্গ বিজেপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর প্রকাশ করা হয়েছে!বিজেপির পক্ষ থেকে করা ওই পোস্টে দাবি করা হয়েছে, এটিই হতে চলেছে পশ্চিমবঙ্গে আমূলের প্রথম সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট। এই বৃহৎ প্রকল্পের ফলে রাজ্যের দুগ্ধ পরিকাঠামো যেমন বিপুলভাবে শক্তিশালী হবে, তেমনই বাংলার তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের এক বিশাল জোয়ার আসবে। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি আসার পর থেকেই ব্যাপক চর্চা শুরু হয়েছে এবং বহু বিজেপি নেতা-কর্মী পোস্টটি শেয়ার করছেন। তবে, এই বিনিয়োগের বিষয়ে নতুন সরকারের প্রশাসনিকস্তরের আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি।অন্যদিকে, এই মেগা বিনিয়োগ প্রসঙ্গে আশার বাণী শুনিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, "রাজ্যে এক বিশাল শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন সরকার আসার পর থেকেই দুবাই, লন্ডন, সিঙ্গাপুর থেকে শুরু করে দিল্লি, মুম্বই থেকেও বহু শিল্পপতি বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করে আমাকে ফোন করছেন। আগামী দিনে বাংলায় এমন আরও বহু বিনিয়োগ আসতে চলেছে।"পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনা করে রাজ্যের দুগ্ধ শিল্পের বর্তমান বেহাল দশার কথাও তুলে ধরেন তিনি। সম্প্রতি হরিনঘাটা ডেয়ারি পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করে দিলীপ ঘোষ জানান, সেখানে চূড়ান্ত অব্যবস্থা চোখে পড়েছে। একই অবস্থা মাদার ডেয়ারিরও। আগে যেখানে মাদার ডেয়ারি দৈনিক ৬ লক্ষ লিটার দুধ উৎপাদন করত, তা কমে এখন মাত্র ৩০ হাজার লিটারে ঠেকেছে। পূর্বতন সরকারের মন্ত্রীরা স্রেফ লুঠের রাজত্ব চালিয়েছেন বলেই বাংলার দুগ্ধ শিল্পের এই দশা হয়েছিল বলে তোপ দাগেন তিনি। তবে, আমূলের এই নতুন মেগা প্রকল্প রাজ্যের সেই খরা কাটিয়ে নতুন দিশা দেখাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।ট্রেন্ডিং হ্যাশট্যাগ: #HiddenStoriesNews, #AmulInvestment, #WestBengalBusiness, #MegaDairyPlant, #BengalEmployment, #IndustrialGrowth, #BengalPolitics

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার