Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দিল্লি সফর সেরেই হঠাৎ লোকভবনে মুখ্যমন্ত্রী, রাজ্যপালের সঙ্গে একান্ত বৈঠকে জল্পনা মন্ত্রিসভার সম্প্রসারণের

দিল্লি সফর সেরেই হঠাৎ লোকভবনে মুখ্যমন্ত্রী, রাজ্যপালের সঙ্গে একান্ত বৈঠকে জল্পনা মন্ত্রিসভার সম্প্রসারণের
FILE IMAGE

কলকাতা: দিল্লি সফর থেকে ফিরেই বুধবার সকালে আচমকা লোকভবনে (পূর্বতন রাজভবন) হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যপাল আর এন রবির সঙ্গে প্রথমে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় এবং পরবর্তীতে বেশ কিছুক্ষণ একান্তে বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দিল্লিতে হাইপ্রোফাইল বৈঠক সেরে আসার পরই লোকভবনের রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে।


নবান্ন ও প্রশাসনিক সূত্রে খবর, সবকিছু পরিকল্পনা মাফিক চললে আগামী সপ্তাহেই রাজ্যে প্রথম দফায় মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। রাজভবনের এই রুদ্ধদ্বার বৈঠকে সেই সংক্রান্ত বিষয়েই মূলত আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এই সাক্ষাৎকারের নির্যাস নিয়ে মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল — কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।


উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠক করেছিলেন। দলীয় সূত্রের খবর, সেই বৈঠকেই বাংলার নতুন মন্ত্রিসভার রূপরেখা এবং সম্ভাব্য মন্ত্রীদের নামের তালিকা চূড়ান্ত করে তা কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের জন্য দেওয়া হয়েছে।


গত ৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর দুই সপ্তাহ কেটে গেলেও এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়নি। বর্তমানে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু — এই পাঁচজন মন্ত্রীই যৌথভাবে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলাচ্ছেন।


বিজেপি শিবিরের অন্দরের খবর, আসন্ন মন্ত্রিসভায় সব জেলার আঞ্চলিক ভারসাম্য এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব বজায় রাখার পাশাপাশি তরুণ তুর্কিদের বেশি সুযোগ দেওয়া হবে। একইসঙ্গে জোরালো নজর দেওয়া হচ্ছে নতুন মন্ত্রিসভায় মহিলা মুখ বাড়ানোর ওপরও। আজকের এই বৈঠকের পর সেই জল্পনাই আরও কয়েক গুণ বেড়ে গেল।

বিষয় : WestBengalPolitics BJPWestBengal suvendu adhikari RNRAVI bengalcabineexpansion

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


দিল্লি সফর সেরেই হঠাৎ লোকভবনে মুখ্যমন্ত্রী, রাজ্যপালের সঙ্গে একান্ত বৈঠকে জল্পনা মন্ত্রিসভার সম্প্রসারণের

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image
কলকাতা: দিল্লি সফর থেকে ফিরেই বুধবার সকালে আচমকা লোকভবনে (পূর্বতন রাজভবন) হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যপাল আর এন রবির সঙ্গে প্রথমে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় এবং পরবর্তীতে বেশ কিছুক্ষণ একান্তে বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দিল্লিতে হাইপ্রোফাইল বৈঠক সেরে আসার পরই লোকভবনের রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে।নবান্ন ও প্রশাসনিক সূত্রে খবর, সবকিছু পরিকল্পনা মাফিক চললে আগামী সপ্তাহেই রাজ্যে প্রথম দফায় মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। রাজভবনের এই রুদ্ধদ্বার বৈঠকে সেই সংক্রান্ত বিষয়েই মূলত আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এই সাক্ষাৎকারের নির্যাস নিয়ে মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল — কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠক করেছিলেন। দলীয় সূত্রের খবর, সেই বৈঠকেই বাংলার নতুন মন্ত্রিসভার রূপরেখা এবং সম্ভাব্য মন্ত্রীদের নামের তালিকা চূড়ান্ত করে তা কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের জন্য দেওয়া হয়েছে।গত ৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর দুই সপ্তাহ কেটে গেলেও এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়নি। বর্তমানে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু — এই পাঁচজন মন্ত্রীই যৌথভাবে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলাচ্ছেন।বিজেপি শিবিরের অন্দরের খবর, আসন্ন মন্ত্রিসভায় সব জেলার আঞ্চলিক ভারসাম্য এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব বজায় রাখার পাশাপাশি তরুণ তুর্কিদের বেশি সুযোগ দেওয়া হবে। একইসঙ্গে জোরালো নজর দেওয়া হচ্ছে নতুন মন্ত্রিসভায় মহিলা মুখ বাড়ানোর ওপরও। আজকের এই বৈঠকের পর সেই জল্পনাই আরও কয়েক গুণ বেড়ে গেল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার