Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এবার ১২ নম্বর বরোর পদ ছাড়লেন সুশান্ত ঘোষ, ছাব্বিশের ধাক্কায় পুরনিগমে অব্যাহত পদত্যাগের পালা!

এবার ১২ নম্বর বরোর পদ ছাড়লেন সুশান্ত ঘোষ, ছাব্বিশের ধাক্কায় পুরনিগমে অব্যাহত পদত্যাগের পালা!
FILE IMAGE

কলকাতা: ২০২৬-এর নির্বাচনী বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই কলকাতা পুরনিগমে শাসকদলের অন্দরে ভাঙন ও ক্ষোভের ছবিটা আরও স্পষ্ট হল। ৯ নম্বর বরোর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের পর এবার বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন কসবার দাপুটে তৃণমূল কাউন্সিলর তথা ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষ। বুধবার তিনি সরাসরি কলকাতার মেয়রের কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। তবে পুরপ্রশাসনিক পদ ছাড়লেও ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তিনি আপাতত নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।


ঠিক কী কারণে এই আকস্মিক সিদ্ধান্ত, তা নিয়ে সুশান্ত নিজে মুখ না খুললেও, এই ঘটনা কেন্দ্র করে পুরনিগমের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলের আশানুরূপ ফল না হওয়া এবং দলের অভ্যন্তরীণ সমীকরণের জেরেই এই পদক্ষেপ। সূত্রের খবর, এই তালিকায় তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা আরেক কাউন্সিলর অরূপ চক্রবর্তীকে নিয়েও গুঞ্জন তৈরি হয়েছে।


উল্লেখ্য, কসবার রাজনীতিতে সুশান্ত ঘোষ অত্যন্ত প্রভাবশালী এবং রাজডাঙা উদয়ন সংঘের দুর্গাপুজোর মূল পৃষ্ঠপোষক হিসেবেই তিনি বেশি পরিচিত। বছর দুয়েক আগে নিজের বাড়ির সামনেই বাইকে চড়ে আসা এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলার মুখে পড়েছিলেন তিনি। সে যাত্রায় বরাতজোরে প্রাণ বাঁচলেও তৎকালীন শাসকদলের সক্রিয় রাজনীতি করার কারণেই তাঁকে টার্গেট করা হয়েছিল বলে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুশান্তবাবু। এমনকী, রাজনীতি করার যৌক্তিকতা নিয়েও তখন প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই ধাক্কা সামলে কাজে ফিরলেও, এবার বরো চেয়ারম্যানের পদ থেকে তাঁর এই সরে দাঁড়ানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিষয় : TrinamoolCongress KOLKATAMUNICIPALCORPORATION sushnataghosh kmcnews resignationnews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


এবার ১২ নম্বর বরোর পদ ছাড়লেন সুশান্ত ঘোষ, ছাব্বিশের ধাক্কায় পুরনিগমে অব্যাহত পদত্যাগের পালা!

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image
কলকাতা: ২০২৬-এর নির্বাচনী বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই কলকাতা পুরনিগমে শাসকদলের অন্দরে ভাঙন ও ক্ষোভের ছবিটা আরও স্পষ্ট হল। ৯ নম্বর বরোর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের পর এবার বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন কসবার দাপুটে তৃণমূল কাউন্সিলর তথা ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষ। বুধবার তিনি সরাসরি কলকাতার মেয়রের কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। তবে পুরপ্রশাসনিক পদ ছাড়লেও ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তিনি আপাতত নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।ঠিক কী কারণে এই আকস্মিক সিদ্ধান্ত, তা নিয়ে সুশান্ত নিজে মুখ না খুললেও, এই ঘটনা কেন্দ্র করে পুরনিগমের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলের আশানুরূপ ফল না হওয়া এবং দলের অভ্যন্তরীণ সমীকরণের জেরেই এই পদক্ষেপ। সূত্রের খবর, এই তালিকায় তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা আরেক কাউন্সিলর অরূপ চক্রবর্তীকে নিয়েও গুঞ্জন তৈরি হয়েছে।উল্লেখ্য, কসবার রাজনীতিতে সুশান্ত ঘোষ অত্যন্ত প্রভাবশালী এবং রাজডাঙা উদয়ন সংঘের দুর্গাপুজোর মূল পৃষ্ঠপোষক হিসেবেই তিনি বেশি পরিচিত। বছর দুয়েক আগে নিজের বাড়ির সামনেই বাইকে চড়ে আসা এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলার মুখে পড়েছিলেন তিনি। সে যাত্রায় বরাতজোরে প্রাণ বাঁচলেও তৎকালীন শাসকদলের সক্রিয় রাজনীতি করার কারণেই তাঁকে টার্গেট করা হয়েছিল বলে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুশান্তবাবু। এমনকী, রাজনীতি করার যৌক্তিকতা নিয়েও তখন প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই ধাক্কা সামলে কাজে ফিরলেও, এবার বরো চেয়ারম্যানের পদ থেকে তাঁর এই সরে দাঁড়ানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার